Advertisement
E-Paper

৬৬ বছর বয়সেও নীনা যেন তরু‌ণী! শরীর-মন চাঙ্গা রাখতে রোজ সকালে কী করেন তিনি?

অভিনয়দক্ষতা, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা ও এই বয়সেও ফ্যাশন নিয়ে এতটা সচেতনতার কারণে ইদানীং প্রচারের আলোকে রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্ত। তাঁর ফিটনেসের রহস্য কী?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১৪:১৭
অভিনেত্রী নীনা গুপ্ত।

অভিনেত্রী নীনা গুপ্ত। ছবি: সংগৃহীত।

নীনা গুপ্তের অভিনয় সাম্প্রতিক সময়ে নতুন করে প্রশংসিত হচ্ছে। ‘পঞ্চায়েত’-এর মতো ওয়েব সিরিজ় হোক বা ‘বাধাই হো’-এর মতো ছবি— নীনার সাবলীল অভিনয় মন কেড়েছে দর্শকের। ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটার ভিভ রিচার্ডসের বান্ধবী কিংবা পোশাকশিল্পী কন্যা মাসাবা গুপ্তের মা বলেই নয়, অভিনয়দক্ষতা, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা ও এই বয়সেও ফ্যাশন নিয়ে এতটা সচেতনতার কারণে ইদানীং প্রচারের আলোকে রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী। বয়স তাঁর ৬৬ পেরিয়েছে। এখনও ফিটনেস নিয়ে বেশ সচেতন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন নীনা, যেখানে দেখা যাচ্ছে ভ্রামরী প্রাণায়াম করতে করতে তিনি ‘ওম’ মন্ত্রটি উচ্চারণ করছেন।

সকাল সকাল উঠেই নীনা ভ্রামরী প্রাণায়ামে মন দেন। অভিনেত্রীর মতে, দৈনন্দিন ব্যস্ততা শুরু হওয়ার আগেই মন স্থির করতে সকালে উঠে এই ধরনের প্রাণায়াম জরুরি। এই ধরনের অভ্যাস নিয়মিত করলে মানসিক ভারসাম্য ঠিক থাকে, মনোযোগ বাড়ে এবং সারাদিন মেজাজ চাঙ্গা থাকে।

রোজ নিয়ম করে ভ্রামরী প্রাণায়াম করলে কী কী উপকার মেলে?

১) সকালে উঠে ভ্রামরী অভ্যাস করলে মন শান্ত হবে, অস্থিরতা কমবে।

২) দুশ্চিন্তা ও অবসাদ গ্রাস করলে ভ্রামরী অভ্যাস করে দেখতে পারেন, সুফল পাবেন।

৩) মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে এই প্রাণায়াম।

৪) স্নায়ুর রোগে ভুগলে এই প্রাণায়াম নিয়মিত অভ্যাস করতে পারেন। এতে মন শান্ত থাকবে, শারীরিক অস্বস্তিও কমবে।

৫) উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও ভ্রামরী উপকারী।

৬) অনিদ্রার সমস্যা দূর করতে ভ্রামরী রোজ অভ্যাস করতে পারেন।

কারা করবেন না?

জ্বর হলে বা সর্দি-কাশি ভোগালে আসনটি করবেন না। এ ছাড়া মৃগীরোগ থাকলে আসনটি করা যাবে না।

Neena Gupta Fitness Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy