Advertisement
E-Paper

নিজেকে ১ মাসের ‘ফিটনেস চ্যালেঞ্জ’ দিলেন মালাইকা! ফিট হতে কী কী কড়া নিয়ম মানবেন অভিনেত্রী?

দিন দিন যেন বয়স কমছে মালাইকার। সম্প্রতি অভিনেত্রী ১ মাসের জন্য নিজেকে কঠিন ফিটনেস চ্যালেঞ্জ দিয়েছেন। ইনস্টাগ্রামে অভিনেত্রী অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন, নভেম্বর মাস জুড়ে তিনি ফিট থাকতে কোন কোন কড়া নিয়ম মেনে চলবেন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ১৬:১০
মালাইকা অরোরা।

মালাইকা অরোরা। ছবি: সংগৃহীত।

বয়স ৫০ ছুঁইছুই। তবে তাঁকে দেখে তা বোঝার জো নেই! অল্পবয়সি অভিনেত্রীদের মতোই তাঁর ফিটনেস আর রূপের বাহার! এখনও ‘আইটেম নম্বরের’ জন্য বলিউডে তাঁর ভালই নামডাক। অভিনেত্রী মালাইকা অরোরার চেহারায় এখনও তারুণ্যের জেল্লা স্পষ্ট। অভিনেত্রীর ছবি দেখে এখনও তরুণদের হৃৎস্পন্দন বেড়ে যায়। জিম, যোগাসন, পিলাটেজ— শরীরচর্চার সঙ্গে কোনও রকম আপস পছন্দ নয় অভিনেত্রীর।

দিন দিন যেন বয়স কমছে মালাইকার। সম্প্রতি অভিনেত্রী ১ মাসের জন্য নিজেকে কঠিন ফিটনেস চ্যালেঞ্জ দিয়েছেন। ইনস্টাগ্রামে অভিনেত্রী অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নভেম্বর মাস জুড়ে তিনি ফিট থাকতে কোন কোন ক়ড়া নিয়ম মেনে চলবেন। অভিনেত্রী জানিয়েছেন তিনি, ১ মাস মদ্যপান করবেন না, রোজ ৮ ঘণ্টা ঘুমোবেন, একজন প্রশিক্ষক ঠিক করবেন, রোজ শরীরচর্চা করবেন, প্রতি দিন ১০০০০ পা হাঁটবেন, রোজ সকালে ১০টা পর্যন্ত উপোস থাকবেন, প্রক্রিয়াজাত কোনও খাবার খাবেন না, রাত ৮টার পর কোনও খাবার খাবেন না এবং জীবনে নেতিবাচক প্রভাব ফেলেন এমন লোকজন থেকে দূরে থাকবেন।

ফিট থাকতে নিজেকে নিয়মের বাঁধনে বাঁধা ভীষণ জরুরি। আগেই মনে অনেক বড় প্রত্যাশা নিয়ে ডায়েট কিংবা শরীরচর্চা শুরু করেন অনেকে। অল্প সময়ে তেমন সাফল্য না পাওয়ায় পরে আবার সেই কারণে হতাশ হতে হয়। তার থেকে মালাইকার মতো নিজেকে ছোট ছোট লক্ষ্য দিতে পারেন। ১ মাস কষ্ট করে সেই লক্ষ্যে এগিয়ে যেতে পারলেই কিন্তু নিজেকে নিয়মে বেঁধে ফেলা সহজ হয়।

Fitness Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy