Advertisement
E-Paper

শরীরে ভাল কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করতে চান? কোন বাদামের উপর ভরসা রাখবেন?

কোলেস্টেরলের সমস্যা ইদানীং ঘরে ঘরে। তাই এই সমস্যা নিয়ন্ত্রণে রাখা জরুরি। তার জন্য খাওয়াদাওয়ায় বাড়তি নজর দিতে হবে। কী খেলে উপকারী কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাবে শরীরে?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৩ ১৯:১৪
Symbolic Image.

ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়ানো জরুরি। প্রতীকী ছবি।

দীর্ঘ দিন সুস্থ থাকতে কোন খাবার খেতে হবে, তা বলা সত্যিই কঠিন। স্বাস্থ্যকর খাবারের অভাব নেই। পুষ্টিবিদরাও নানা ধরনের খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু কোন খাবারে লুকিয়ে র‍য়েছে সুস্বাস্থ্যের চাবি, তা খুঁজে বার করা মুশকিল। তবে পুষ্টিবিদদের মতে, কাঠবাদাম খেলে কিন্তু শরীরের যত্ন নেওয়া সম্ভব। রোজ কাঠবাদাম খাওয়ার কিছু উপকারিতা রয়েছে। সেগুলি জেনে নেওয়া জরুরি।

১) কোলেস্টেরলের মাত্রা প্রয়োজন মতো বাড়তে পারে রোজ কাঠবাদাম খেলে। এতে ফ্যাটের পরিমাণ অনেক। কিন্তু তা হল মোনোস্যাচুরেটেড ফ্যাট, যা স্বাস্থ্যের উপকার করে। তাই এর থেকে শরীরের জন্য উপকারী কোলেস্টেরলের মাত্রাই বাড়ে।

২) কাঠবাদামে ভিটামিন ই-র পরিমাণও অনেক। ফলে সেই উপাদানের মাত্রাও বাড়ে শরীরে। তার প্রভাবে মস্তিষ্কের স্বাস্থ্য, রক্ত চলাচল, চোখের স্বাস্থ্য— সবই ভাল থাকে। পাশাপাশি, ত্বকের যত্নও নেয় ভিটামিন ই। কয়েক দিনেই চেহারার জেল্লা ফেরায়।

৩) কাঠবাদামে ফাইবার আর প্রোটিনের মাত্রাও কম নয়। তাই কয়েকটি বাদাম খেলে অনেক ক্ষণ পেট ভর্তি থাকে। ফলে যাঁদের ওজন ঝরানোর ভাবনা রয়েছে, তাঁদের জন্য এই বাদাম বেশ উপকারী। কম পরিমাণ খাবার খেয়েও বেশি ক্ষণ থাকা যায় এ ক্ষেত্রে।

৪) মন ভাল রাখে কাঠবাদাম। ট্রিপ্টোফ্যান নামক একটি পদার্থ শরীরে যায় কাঠবাদামের মাধ্যমে। তা থেকে তৈরি হয় সেরোটোনিন। এই হরমোনই মন ভাল রাখতে সাহায্য করে। তাই নিয়মিত কাঠবাদাম খেলে অবসাদ বা উদ্বেগের মতো সমস্যাও নিয়ন্ত্রণে থাকে।

Cholesterol Control Health Food
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy