Advertisement
E-Paper

লবঙ্গ ও তেজপাতা ভেজানো জল এক মাস খেতে পারেন, ওজন তো কমবেই, আর কী কী উপকার হবে?

অম্বলের ধাত থাকলে সকালে খালি পেটে উষ্ণ জলে লেবুর রস দিয়ে খেতে পারেন না অনেকে। তার বদলে তেজপাতা ও লবঙ্গ ভেজানো জল খাওয়াই যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১৭:৫৭
Beat the Heat naturally, why Clove-Bay Leaf Water is essential this Summer

তেজপাতা ও লবঙ্গ ভেজানো জল টানা এক মাস খেলে কী কী লাভ হবে? ছবি: এআই সহায়তায় প্রণীত।

তেজপাতার হরেক গুণ। রান্নায় ফোড়ন দেওয়ার মধ্যেই এর ব্যবহার সীমাবদ্ধ নয়। আরও অনেক গুণ আছে। অনেকেই জানেন না, তেজপাতা ও লবঙ্গের সহজাত ডিটক্স করার ক্ষমতা আছে। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ও শরীর থেকে টক্সিন বার করতে হেঁশেলের এই দুই মশলার বিশেষ ভূমিকা রয়েছে। অম্বলের ধাত রয়েছে বলে সকালে খালি পেটে ঈষদুষ্ণ জলে লেবুর রস দিয়ে খেতে পারেন না অনেকে। বদলে তেজপাতা ও লবঙ্গ ভেজানো জল পান করলে, অম্বল-বদহজমের সমস্যা কমে যাবে।

তেজপাতা-লবঙ্গ ভেজানো জলের উপকারিতা কতটা?

তেজপাতা ও লবঙ্গের নির্যাসে প্রচুর পরিমাণে ভিটামিন, পটাশিয়াম ও ক্যালশিয়াম রয়েছে। এই পানীয় অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর। তেজপাতার পলিফেনল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, প্রদাহজনিত সমস্যা কমায়। সংক্রমণজনিত রোগ প্রতিরোধ করতেও এই পানীয়ের বিশেষ ভূমিকা আছে।

Advertisement

টানা এক মাস খেলে যে সব সমস্যার সমাধান হবে

গ্যাস, অম্বল বা বদহজমের সমস্যা কমবে। অ্যাসিড রিফ্লাক্সের সমস্যায় ভুগছেন যাঁরা, তাঁদের জন্য খুবই উপকারী এই পানীয়।

সকালে খালি পেটে এই পানীয় পান করলে পেট ফাঁপার সমস্যা কমবে। পেটের যাবতীয় সমস্যারও সমাধান হবে।

এই পানীয় শরীরের বিপাকহার বাড়িয়ে দিতে পারে, ফলে অতিরিক্ত ক্যালোরি পোড়াতে ও ওজন কমাতে এর বিশেষ ভূমিকা আছে।

তেজপাতা ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি করতে সাহায্য করে। রক্তে শর্করার মাত্রা বেশি হলে এই পানীয় পানে উপকার পাওয়া যাবে।

ত্বক ও চুলের জেল্লা বৃদ্ধিতেও এই পানীয় কার্যকরী হতে পারে। নিয়মিত খেলে শরীর থেকে টক্সিন বেরিয়ে যাবে, তার প্রভাব পড়বে ত্বকে।

গরমের ক্লান্তি দূর করতে ও শরীরের জলের ঘাটতি মেটাতেও উপকারী এই পানীয়।

তেজপাতা মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে, ছোটদের খাওয়ালে তাদের মনোযোগ বাড়বে, বুদ্ধির বিকাশ হবে।

ঋতু পরিবর্তনের সময়ে ছোটদের যে সর্দি-কাশি হয়, তা রোধে এই পানীয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসাবেও কাজ করে।

Clove Bay leaf Weight Loss Acidity remedy liver health
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy