Advertisement
E-Paper

বিপাকহার উন্নত করতে, চুল ও ত্বকের যত্নে করিনা কপূর খানের পছন্দ বিশেষ এক পানীয়

মাধুরী দীক্ষিত থেকে করিনা কপূর— সকলেই ভরসা রাখেন বিশেষ এই পানীয়ে। কিন্তু কী ভাবে সেই পানীয় তৈরি করতে হয় জানেন?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৩ ২১:৫৬
Image of Kareena Kapoor Khan.

করিনা কপূর ভরসা রাখেন বিশেষ এই পানীয়ে। ছবি: সংগৃহীত।

ওজন কমানোর কথা মাথায় এলেই প্রথমে ডায়েট আর শরীরচর্চার কথাই মাথায় আসে। কিন্তু, প্রতি দিন স্ট্রেস ও কাজের চাপে প্রায়শই সেই রুটিনে ভাটা পড়ে। পাশাপাশি ত্বক এবং চুলের পরিচর্যার কথাও আলাদা করে ভাবতে হয়। অভিনয়ের পাশাপাশি করিনা কপূর খান প্রায়শই নিজের সমাজমাধ্যমে শরীরচর্চার ভিডিয়ো পোস্ট করেন। তবে, অনেক সময়ই শরীরচর্চার রুটিনে ছেদ পড়ে তাঁরও। তাই ওজন ঝরানো, ত্বক এবং চুলের জন্য তিনি ‘এবিসি’ পানীয়ের উপর ভরসা করেন। শুধু তা-ই নয়, সকলকে সেই পানীয় ব্যবহারের পরামর্শও দেন।

‘এবিসি’ জুস কী?

আপেল, বিট এবং গাজরের মিশ্রণে তৈরি এই রস অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর। ফাইবার, ভিটামিন এ, বি১, বি২, বি৬, সি, ই এবং কে-তে সমৃদ্ধ এই রস। রয়েছে ফোলেট, নিয়াসিন, জ়িঙ্ক, কপার, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ফসফরাস, আয়রন, ক্যালশিয়াম, সোডিয়াম এবং ম্যাঙ্গানিজের মতো খনিজ।

Image of Juice.

ভিটামিন এবং খনিজে ভরপুর এই রস। ছবি: সংগৃহীত।

এই ‘এবিসি’ জুস শরীরে কী কী উপকারে লাগে?

ভিটামিন এবং খনিজে ভরপুর এই রস, শরীরে জলের ঘাটতি যেমন পূরণ করে, তেমনই শরীরে বিভিন্ন খনিজের অভাবও পূরণ করে। শরীরে জমা টক্সিন দূর করে। প্রতিরোধ ব্যবস্থা মজবুত করে এবং অন্ত্রের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে। রক্তে খারাপ কোলেস্টেরল এবং শর্করার মাত্রাও নিয়ন্ত্রণ করে এই ‘এবিসি’ জুস।

Health Juice
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy