Advertisement
E-Paper

Alcohol & Weight Gain: নিয়মিত মদ্যপানে কি বাড়তে পারে ওজন?

অনেকেই বলেন, মদ্যপান করলে বাড়তে পারে ওজন। কিন্তু সত্যি কি এমনটা হয়?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২১ ১৫:০৩
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

মদ্যপান নিয়ে নানা কথা শোনা যায় চারদিকে। কেউ বলেন, মদ্যপান করলেই নানা অসুস্থতা দেখা দেবে। কেউ বলেন, কাজের ক্ষমতা কমে যাবে। কিন্তু যে কথাটি সবচেয়ে বেশি শোনা যায়, তা হল ওজন বৃদ্ধি নিয়ে। অনেকেই বলেন, মদ্যপান করলে বাড়তে পারে ওজন।

কিন্তু সত্যি কি এমনটা হয়?

কম পরিমাণে মদ্যপান করলে ওজন বাড়ার সমস্যা তেমন হয় না বলেই বক্তব্য পুষ্টিবিদদের। এমনকি, তা ওজন কমার পথে বাধা হয়েও দাঁড়ায় না। যা হতে পারে নিয়মিত মদ্যপান করলে, তা হল পেট ফেঁপে যাওয়ার সমস্যা। পেটে বায়ুও জমতে পারে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সাধারণত মদের সঙ্গে আরও নানা ধরনের খাবার খাওয়ার চল থাকে। অতিরিক্ত পরিমাণ ভাজাভুজি যদি মদ্যপানের সময়ে খাওয়া হয়, তা থেকে শরীরে ফোলা ভাব দেখা দিতে পারে।

আরও একটি বিষয়ে সতর্ক করছেন চিকিৎসকরা। মদ্যপান করলে শরীরের জল শুষে নেয়। তার ফলে ভিতর থেকে শুকিয়ে যায় শরীর। আর জলের অভাবে চোখের তলায় ফোলা ভাব দেখা দেয় অনেকের ক্ষেত্রে। অর্থাৎ, মাঝেমধ্যে মদ্যপান করলে এক ধাক্কায় অনেক ওজন বাড়বে না বলেই বক্তব্য পুষ্টিবিদদের।

তবে মদ্যপান সংক্রান্ত কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হবে—

১) জল খাওয়া বাড়াতে হবে।

২) পেটে বায়ু জমলে মদ্যপানের সময়ে মিষ্টি বা নরম পানীয় খাওয়া চলবে না।

৩) এক বারে অনেকটা মদ না খেয়ে, ধীরে ধীরে পান করুন। শরীর একটি সময়ের মধ্যে নির্দিষ্ট মাত্রা পর্যন্ত মদ হজম করতে পারে।

৪) নিয়মিত মদ্যপানের অভ্যাস থাকলে এক বা দুই পাত্রের বেশি না খাওয়াই ভাল।

খেয়াল রাখতে হবে, মদ্যপানের সব রকম কুপ্রভাব অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায় বার বার জল খাওয়ার অভ্যাস থাকলে।

Alcohol Weight Health Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy