Advertisement
E-Paper

নিয়ম করে শরীরচর্চা করেও রোগা হতে পারছেন না? কোন ৩টি ভুল করছেন?

দীর্ঘ দিন ধরে শরীরচর্চা করেও অনেক সময় সুফল পান না অনেকেই। এর নেপথ‍্যে অবশ‍্য কয়েকটি কারণ রয়েছে। অজান্তেই করা নিজেদের কয়েকটি ভুলেই এমন হয়। 

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১২
Image of Weight Loss

ব‍্যায়াম করলেই যে সব সময় সুফল পাওয়া যায়, তার কোনও মানে নেই। ছবি: সংগৃহীত

সুস্থ থাকতে রোজ নিয়ম করে শরীরচর্চা করার কোনও বিকল্প নেই। ওজন কমানো থেকে শুরু করে রোগের সঙ্গে লড়াই করা— সত‍্যিই ব‍্যায়ামের জুড়ি মেলা ভার। কিন্তু ব‍্যায়াম করলেই যে সব সময় সুফল পাওয়া যায়, তার কোনও মানে নেই। দীর্ঘ দিন ধরে শরীরচর্চা করেও অনেক সময় সুফল পান না অনেকেই। এর নেপথ‍্যে অবশ‍্য কয়েকটি কারণ রয়েছে। অজান্তেই করা নিজেদের কয়েকটি ভুলে এমন হয়।

১) শরীরচর্চার পর পেশির শক্তি ও শারীরিক শক্তি ফেরানোর জন্য প্রোটিন খাওয়া দরকার। কিন্তু অতিরিক্ত পরিমাণে প্রোটিন খেয়ে ফেললে ওজন কমানোয় সমস্যা দেখা দেবে। শারীরিক পরিশ্রমের পর দেহের প্রতি কিলোগ্রাম ওজনের জন্য দেড় গ্রাম প্রোটিন খাওয়া উচিত। অতিরিক্ত প্রোটিন দেহে চর্বি হিসাবে জমে যায়, যার ফলে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়

২) শরীরচর্চার ফলে সে ভাবে শারীরিক শ্রম না হওয়াও একটা সমস্যার। ধরা যাক, শরীরকে আপনি ততটা পরিশ্রম করালেন না, যাতে ক্যালোরি ঝরবে। আর সবচেয়ে বেশি প্রয়োজন নিয়মের একনিষ্ঠতা। প্রতি দিন যে শরীরচর্চাই করবেন, সেটা ৩০-৪০ মিনিট টানা করা উচিত। কোনও দিন কম, কোনও দিন বেশি করলে ফল পাওয়া যায় না।

৩) কার্ডিয়োতে অনেক বেশি ক্যালোরি ঝরে, এটা ঠিকই। কিন্তু অনেকটা ওজন কমাতে গেলে কেবল কার্ডিয়োর উপর ভরসা করলে হবে না। তাই সব ধরনের শরীরচর্চা মিলিয়ে-মিশিয়ে করার চেষ্টা করুন। ওয়েট লিফটিংও খুব উপকারী।

Weight Loss Health
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy