Advertisement
E-Paper

শসা দিয়ে রাঁধা ভাত! গরমে পেট ঠান্ডা রাখতে অনেকেই পছন্দ করছেন, বানাবেন কী ভাবে?

শসা পেটের জন্য খুবই ভাল। শরীর ঠান্ডা রাখতে শসার কোনও বিকল্প নেই। সেই শসা কুচিয়ে নিয়ে তার সঙ্গে ভাত মিশিয়ে যদি রাঁধা যায়, তা হলে কেমন হবে? গরমের দিনের জন্য তা খুবই ভাল। পছন্দও করছেন অনেকে। কী ভাবে রাঁধবেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১৯:০০
গরমের দুপুরে সাদা ভাত নয়, রেঁধে ফেলুন শসা-ভাত।

গরমের দুপুরে সাদা ভাত নয়, রেঁধে ফেলুন শসা-ভাত। ছবি: ফ্রিপিক।

শসার গুণ অনেক। শরীরে জলের অভাব দূর করতে শসা খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদ ও চিকিৎসকেরা। ওজন কমাতেও ভীষণ কার্যকর জলে পরিপূর্ণ ও অল্প ক্যালোরির শসা। খেলেই পেট ভরে যায়, অথচ সে ভাবে ক্যালোরি ঢোকে না শরীরে। পেট ভাল রাখতেও শসার গুণের কথা বলে শেষ করা যাবে না। গরমের দিনে দুপুরে শসা খেতে বেশ লাগে। খাওয়ার পরে অনেকেই তা খান। তবে যদি শসা দিয়ে ভাত রেঁধে ফেলা যায়, তা হলে কেমন হয়!

শসা-ভাত পছন্দ করছেন অনেকেই। এই খাবারটি নিয়ে বেশ আলোচনাও চলছে। কী ভাবে রাঁধবেন?

উপকরণ:

১ কাপ ভাত

২টি শসা কুচিয়ে নেওয়া

২ চামচ চিনেবাদাম

১ চামচ সর্ষে

২ চামচ কাজুবাদাম

১ চামচ কাঁচালঙ্কা কুচি

১টি মাঝারি পেঁয়াজ কুচিয়ে নেওয়া

১ চামচ আদা কুচি

একমুঠো ধনেপাতা কুচি

৭-৮টি কারিপাতা

স্বাদমতো নুন

প্রণালী

প্যানে অল্প তেল বা ঘি গরম করে তাতে গোটা সর্ষে, কারিপাতা, চিনেবাদাম ও কাজুবাদাম দিয়ে নেড়েচেড়ে তাতে আদাকুচি ও পেঁয়াজকুচি দিয়ে নাড়তে হবে। এ বার কুচিয়ে নেওয়া শসা তাতে দিয়ে দিন। ভাল করে নেড়ে আঁচ কমিয়ে ভাত দিয়ে ভাল করে নাড়তে হবে। মিনিট দুয়েক নেড়ে উপর থেকে নুন ও গোলমরিচ ছড়িয়ে নামিয়ে নিন।

Cucumber Summer Foods
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy