Advertisement
E-Paper

মন শান্ত হবে ১০ মিনিটে, স্নায়ুর চাপ কমানোর তিন রকম সহজ ব্যায়াম শিখে নিন

মনের চাপ নিয়ন্ত্রণে রাখা সহজ নয়। কেবল ওষুধ খেয়ে অতিরিক্ত উদ্বেগ বশে রাখা যায় না। মানসিক অস্থিরতা খুব বেশি বেড়ে গেলে তা নিয়ন্ত্রণ করার সহজ কিছু ব্যায়াম আছে। এক জায়গায় বসেই করা যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৫
Discover  simple vagus nerve exercises that help regulate your nervous system

মনের অস্থিরতা কমে যাবে ১০ মিনিটেই, শিখে নিন পদ্ধতি। ছবি: ফ্রিপিক।

স্কুলের হোক বা চাকরির পরীক্ষা, অল্পেই উদ্বেগ বেড়ে যায় অনেকের। কোনও কাজ করতে যাওয়ার আগে অযথাই উৎকণ্ঠাই বাড়ে। কারও হাত-পা কাঁপতে থাকে, কেউ আবার দরদর করে ঘামেন। এই সবই স্নায়বিক অস্থিরতার কারণ। উদ্বেগ কমাতে কেবল ওষুধ খেলে চলবে না। মন শান্ত রাখার কিছু উপায়ও জেনে নিতে হবে। এমন কিছু ব্যায়াম আছে, যা খুব তাড়াতাড়ি স্নায়ুর চাপ কমাতে পারে। ধরুন, হঠাৎ করেই উৎকণ্ঠা বেড়েছে, হাত-পা কাঁপছে, সেই সময়ে যদি শান্ত হয়ে বসে ব্যায়ামগুলি করে নিতে পারেন, তা হলে মন শান্ত হবে খুব তাড়াতাড়ি। ঘন ঘন প্যানিক অ্যাটাকে যাঁরা ভোগেন, তাঁদের জন্যও উপকারী এই কয়েকটি ব্যায়াম।

জ্ঞান মুদ্রা

আপনি যেখানেই থাকুন না কেন, পিঠ সোজা করে বসুন। দুই হাত রাখুন হাঁটুর উপরে। এ বার তর্জনী ভাঁজ করে বৃদ্ধাঙ্গুষ্ঠের গোড়ায় নিয়ে আসতে হবে। বাকি তিন আঙুল সোজা ভাবে খোলা থাকবে। দুই হাতেই করতে হবে মুদ্রাটি। এই ভঙ্গিমায় চোখ বন্ধ করে গভীর ভাবে শ্বাস নিতে ও ছাড়তে হবে।

ঘাড় ও কাঁধের স্ট্রেচ

বসে থাকা অবস্থায় ধীরে ধীরে ঘাড় ডান দিকে এবং বাঁ দিকে ঘোরান। এর পর কাঁধ দু'টিকে কানের কাছে তুলে বৃত্তাকারে পিছনে এবং সামনে ঘোরান। ৫ বার করে এটি করুন। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক থাকবে।

প্রাণ মুদ্রা

অফিসে কাজের চাপ, অনিদ্রা, শারীরিক নানা সমস্যায় জেরবার হয়ে গেলে এই মুদ্রাটি নিয়মিত অভ্যাস করুন। আপনি যেখানেই থাকুন না কেন, শুধু ধীরস্থির হয়ে বসে মুদ্রাটি করতে হবে। সোজা হয়ে বসতে হবে, ঝুঁকে বসলে হবে না। এ বার দুই হাতের কনিষ্ঠা এবং অনামিকা একত্রিত করে বৃদ্ধাঙ্গুলের কাছাকাছি নিয়ে আসুন। খেয়াল রাখতে হবে অন্যান্য আঙুল যেন ভাঁজ না হয়। এই ভাবে দু’টি হাঁটুর উপর দু’হাত রেখে মিনিট দশেক শান্ত হয়ে বসে থাকার চেষ্টা করুন। অবসাদ কাটাতেও এই মুদ্রা খুবই কার্যকরী।

Mental Health Panic Attack
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy