Advertisement
E-Paper

নিয়ম করে জলখাবারে পাউরুটি খান? রোজ রোজ খেলে কী হতে পারে জেনে রাখুন

অনেকেরই সকাল শুরু হয় মাখন টোস্ট দিয়ে। পাউরুটি জলখাবারে বেশ জনপ্রিয়। কিন্তু রোজ পাউরুটি খেলে কী হতে পারে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৭:৩২
নিয়মিত পাউরুটি খেলে কী হতে পারে?

নিয়মিত পাউরুটি খেলে কী হতে পারে? ছবি: সংগৃহীত।

প্রাতরাশ পাউরুটি ছাড়া ভাবতে পারেন না অনেকেই। মাখন পাউরুটি, জ্যাম পাউরুটি, ডিম টোস্ট, স্যান্ডউইচ—জলখাবারের জনপ্রিয় খাবার। পাউরুটি দিয়ে তৈরি করা যায় রকমারি খাবারও। কিন্তু রোজ পাউরুটি খাওয়া কি স্বাস্থ্যকর?

সকালের খাবারে পাউরুটি খাওয়ার প্রচলনের নেপথ্যে কিন্তু যুক্তিও আছে। পাউরুটি হল কার্বোহাইড্রেটের অন্যতম উৎস। দিনের শুরুতে শরীরের দরকার হয় শক্তি, আর কার্বোহাইড্রেট তার জোগানদাতা। পাউরুটিরও ধরন আছে, তার উপর নির্ভর করে এর পুষ্টিগুণ। পুষ্টিবিদদের মতে, সাওয়ারডো ব্রেড অন্যতম স্বাস্থ্যকর পাউরুটি। এই পাউরুটি পেটের জন্য যেমন ভাল, তেমনই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এ ছাড়াও রয়েছে ব্রাউন ব্রেড (গমের আটা দিয়ে তৈরি), মাল্টিগ্রেন ব্রেড।

শর্করার মাত্রার উপর প্রভাব: যে কোনও খাবার কতটা স্বাস্থ্যকর তা নির্ভর করে সেই খাবারটি রক্তে শর্করার মাত্রা কতটা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম তার উপর। সাদা পাউরুটি অর্থাৎ ময়দার রুটি রক্তে দ্রুত শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। সেই কারণে, স্বাস্থ্যকর খাবারের তালিকায় তার স্থান নেই। আবার সাওয়ারডো, মাল্টিগ্রেন ব্রেডে থাকে ফাইবার, যা রক্তে শর্করা বশে রাখতে সাহায্য করে। এই ধরনের পাউরুটির গ্লাইসেমিক ইনডেক্স তুলনামূলক ভাবে কম। ফলে, তা খেলেও শরীরের উপর নেতিবাচক প্রভাব পড়ে না।

Advertisement

হার্টের উপর প্রভাব: মাল্টিগ্রেন ব্রেড বা সাওয়ারডো কিংবা গমের আটা দিয়ে তৈরি ব্রাউন ব্রেডে ফাইবার ছাড়াও মেলে বি ভিটামিন, আয়রন, ম্যাগনেশিয়াম, যা হার্টের স্বাস্থ্যের জন্য জরুরি। তা ছাড়া, ফাইবার খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।

ওজনের উপর প্রভাব: সাদা পাউরুটিতে মেলে সিম্পল কার্বোহাইড্রেট যা দ্রুত শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। তা ছাড়া, এই ধরনের পাউরুটি খেলে ওজন বাড়তে পারে। তবে ব্রাউন ব্রেড, মাল্টিগ্রেন ব্রেড বা সাওয়ারডো ওজন বশে রাখতে সাহায্য করে। কারণ, এগুলিতে মেলে ফাইবার। তা ছাড়া পাউরুটি কী ভাবে, কতটা খাওয়া হচ্ছে তার উপর ক্যালোরির পরিমাণ নির্ভর করে।

মাখন-চিনি যোগ করলে ক্যালোরি বাড়বে, জ্যাম দিলেও বা়ড়বে। কিন্তু পাউরুটি সেঁকে যদি ডিম সেদ্ধ বা পোচের সঙ্গে খাওয়া হয়, তা হলে এতে কার্বোহাইড্রেটের সঙ্গে প্রোটিন পাবে শরীর। অ্যাভোকাডো টোস্ট কিংবা বাদামের মাখন দিয়ে পাউরুটি খাওয়া স্বাস্থ্যকর।

রোজ খেলে কী ক্ষতি?

আটায় থাকা গ্লুটেন হজমে সমস্যা হলে, সেলিয়াক ডিজ়িজ়ের ক্ষেত্রে পাউরুটি নিয়মিত খাওয়া চলে না। তবে কেউ যদি সাওয়ারডো ব্রেড, মাল্টিগ্রেন বা ব্রাউন ব্রেড পরিমিত খান, সঙ্গে প্রোটিন, ভিটামিন-খনিজ থাকে তা হলে নিয়মিত খাওয়ায় সমস্যা নেই। পাউরুটি ডিম দিয়ে, অ্যাভোকাডো বা বাদামের মাখন, বীজ ছড়িয়ে খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল।

bread toast
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy