Advertisement
E-Paper

ভাজাভুজি খাচ্ছেন না তবুও বেড়ে যাচ্ছে কোলেস্টেরলের মাত্রা? রোজের খাবারেই থেকে যাচ্ছে ভুলভ্রান্তি

কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে না রাখলে হৃদ্‌রোগীদের ক্ষেত্রে বড় বিপদ যে কোনও সময়ে আসতে পারে, তাই সতর্ক হওয়া জরুরি। কেবল ভাজাভুজি বন্ধ করলেই হবে না, কোন খাবার কতটা খাচ্ছেন এবং কোন খাবারের সঙ্গে কোন খাবারের মিশেল খাচ্ছেন, সেই দিকেও খেয়াল রাখতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৫:২৭
কেবল ভাজাভুজি বন্ধ করলেই কোলেস্টেরল কমবে না।

কেবল ভাজাভুজি বন্ধ করলেই কোলেস্টেরল কমবে না। ছবি: সংগৃহীত।

কোলেস্টেরলের সমস্যা এখন ঘরে ঘরে। অনেকের ধারণা, চর্বি জাতীয় খাবার, ভাজাভুজি বেশি খেলেই কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। সব ক্ষেত্রে এ ধারণা ঠিক নয়। আসলে কোলেস্টেরলের মাত্রা বাড়বে কি না, তা নির্ভর করে প্রত্যেকের শরীরের বিপাকহারের উপর। কোলেস্টেরলের মাত্রা বাড়লে তা রক্তবাহের মধ্যে জমা হতে থাকে। রক্তবাহগুলিকে সরু ও শক্ত করে ফেলে। তাই রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে। ফলে রক্তচাপ বাড়ে এবং তার সঙ্গে সঙ্গে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়ে যায়।

হৃদ্‌রোগীদের কোলেস্টেরল সম্পর্কে বাড়তি সতর্ক থাকতে হবে। কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে না রাখলে হৃদ্‌রোগীদের ক্ষেত্রে বড় বিপদ যে কোনও সময়ে আসতে পারে, তাই সতর্ক হওয়া জরুরি। কেবল ভাজাভুজি বন্ধ করলেই হবে না, কোন খাবার কতটা খাচ্ছেন এবং কোন খাবারের সঙ্গে কোন খাবারের মিশেল খাচ্ছেন, সেই দিকেও খেয়াল রাখতে হবে।

১) ডায়েটে বেশি করে দ্রবণীয় ফাইবার যেমন ওট্‌স, আপেল, তিসির বীজ, ডাল রাখতে হবে। এই ধরনের ফাইবার শরীরে ফ্যাটগুলিকে টেনে ধরে জেলের মতো আঠালো পদার্থ তৈরি করে। এই পদ্ধতিতে খারাপ কোলেস্টেরল শরীর থেকে বেরিয়ে যেতে পারে। সারা দিনের ডায়েটে ২-১০ গ্রাম দ্রবণীয় ফাইবার রাখলে কোলেস্টেরলের মাত্রা কমানো যেতে পারে।

২) হেঁশেলের স্যাচুরেটেড ফ্যাটগুলিকে ভাল ফ্যাটে বদলে ফেলুন। সেই তেলেই রান্না করতে হবে, যাতে আনস্যাচুরেডেট ফ্যাটের পরিমাণ বেশি। তবে সেই তেলের পরিমাণও যতটা কমানো যায়, ততটাই ভাল। বদলে শরীরে ভাল ফ্যাটের ভরসাম্য ঠিক রাখতে রকমারি বাদাম আর বীজ রোজের ডায়েটে যোগ করুন।

৩) কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে রোজের ডায়েটে উদ্ভিজ্জ প্রোটিনের পরিমাণ বৃদ্ধি করতে হবে। উদ্ভিজ্জ প্রোটিন যেমন রকমারি ডাল, টোফুর মতো খাবারগুলি রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।

৪) রঙিন সব্জি আর ফল রোজের ডায়েটে বেশি করে রাখতে হবে। এগুলিতে থাকা দ্রবণীয় ফাইবার, অ্যান্টি-অক্সিড্যান্ট আর উদ্ভিজ্জ স্টেরল শরীরের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

৫) আলট্রা প্রসেস্‌ড ফুড বা অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার একেবারেই হেঁশেলে ঢোকানো যাবে না। কোলেস্টরলের নেপথ্যে এটি কিন্তু অন্যতম বড় কারণ।

Cholesterol Control Tips High Cholesterol
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy