Advertisement
E-Paper

ঋতুস্রাবের সময়ে যন্ত্রণা বাড়তে পারে পছন্দের কিছু ফল খেলেও, স্বাস্থ্যকর হলেও ওই সময়ে কী কী খাবেন না?

ঋতুস্রাবের সময়ে পেটে অস্বাভাবিক যন্ত্রণা হয় অনেকের। তা ছাড়া ওই সময়ে পেট ফাঁপা, বদহজমের সমস্যাও হয়। খিদে কমে যায়। তাই ফল বা স্যালাডের উপর ভরসা করেন অনেকে। কিন্ত জানেন কি, ঋতুস্রাবের সময়ে পেটে যন্ত্রণা আরও বাড়িয়ে দিতে পারে কিছু পুষ্টিকর ফলই?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৪:১৬
Fruits to avoid during Periods to manage cramps and bloating naturally

কোন কোন ফল ঋতুস্রাবের সময়ে খাওয়া উচিত নয়? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ঋতুস্রাব চলাকালীন পেটে যন্ত্রণা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যন্ত্রণা যদি অস্বাভাবিক হয়ে যায়, তখনই তা চিন্তার। অনেক মেয়েরই মাসের চারটে দিন ভারী ঋতুস্রাব হয়, সঙ্গে তলপেট ও শরীরের বিভিন্ন অস্থিসন্ধিতে যন্ত্রণা শুরু হয়। অনেক সময় এই যন্ত্রণা এতটাই অসহ্য হয়ে ওঠে যে, ব্যথানাশক ওষুধ খেতেও বাধ্য হন অনেকে। এই ধরনের ব্যথাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় বলে ‘ডিসমেনোরিয়া’। এমন সমস্যা থাকলে খাওয়াদাওয়ার ব্যাপারে সচেতন হওয়া জরুরি।

ঋতুস্রাবের সময়ে খিদে কমে যায় বলে অনেকেই ফল বা স্যালাড খেতে পছন্দ করেন। কিন্তু, ওই সময়ে সব রকম ফল খাওয়া স্বাস্থ্যকর নয়। এমন অনেক ফল রয়েছে, যা যতই পুষ্টিকর হোক না কেন, ঋতুস্রাবের সময়ে খেলে বিরূপ প্রভাব পড়তে পারে শরীরে। এ সব ফলে থেকে উৎসেচক ও ফাইবার ঋতুকালীন সময়ে পেটের যন্ত্রণা, পেট ফাঁপা বা অম্বলের সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে।

ঋতুস্রাবের সময়ে কোন কোন ফল খাবেন না?

Advertisement

কাঁচা আম ও টক জাতীয় ফল

সাইট্রাস জাতীয় ফল যাতে ভিটামিন সি বেশি পরিমাণে আছে, তা শরীরের জন্য ভাল, কিন্তু ঋতুকালীন সময়ে খাওয়া ঠিক নয়। অতিরিক্ত অম্ল ঋতুস্রাবের সময়ে পেটে যন্ত্রণা আরও বাড়িয়ে দিতে পারে। তা ছাড়া বদহজম ও অম্বলের কারণও হতে পারে।

আনারস

আনারসে 'ব্রোমেলিন' নামক এক উৎসেচক থাকে, যা বেশি পরিমাণে শরীরে গেলে জরায়ুর পেশি সঙ্কোচন বেড়ে যেতে পারে। ফলে পেটে অস্বাভাবিক ব্যথা হবে, ঋতুস্রাব অনিয়মিতও হয়ে যেতে পারে। আনারসও অম্ল, কাজেই তা বেশি খেলে অম্বল, গলা জ্বালার সমস্যা বাড়তে পারে।

তরমুজ

তরমুজে জলের পরিমাণ বেশি। গরমের দিনে এই ফল শরীরের জলশূন্যতা রোধে বিশেষ ভাবে কার্যকরী হয়। কিন্তু ঋতুস্রাবের সময়ে ভুলেও তরমুজ খাবেন না। কারণ এর মধ্যে থাকা জল ও চিনি বা ফ্রুক্টোজ় রক্তে ইনসুলিনের মাত্রা যেমন বাড়িয়ে দিতে পারে, তেমনই পেট ফুলে যাওয়া, পেট ফাঁপার সমস্যা তৈরি হতে পারে।

আঙুর

আঙুর যতই পুষ্টিকর হোক না কেন, ঋতুস্রাবের সময়ে খেলে বিপাকহার কমতে থাকে। এতে খাবার হজমে সমস্যা হয় এবং গ্যাস ও পেট ফাঁপার সমস্যা বাড়ে।

নাশপাতি

নাশপাতিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকলেও এতে 'সরবিটল' নামে এক ধরনের সুগার অ্যালকোহল থাকে। এটি হজমে সমস্যা তৈরি করে। ঋতুস্রাবের সময়ে প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোনের কারণে এমনিতেই খিদে কমে যায়, বদহজমের সমস্যা হয়। তার মধ্যে নাশপাতি বেশি খেলে হজমের গোলমাল আরও বাড়তে পারে। এতে পেটে ব্যথা হবে, বমি ভাব থাকবে সারা ক্ষণ।

Period pain Period Cramp Fruits
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy