Advertisement
E-Paper

নখ ভেঙে যাচ্ছে? ঘন ঘন খিদেও পাচ্ছে? বিশেষ পুষ্টির ঘাটতিতে ভুগছে শরীর! দ্রুত সতর্ক হোন

প্রোটিন শুধু পেশি গড়ার জন্য নয়, শরীরের হরমোন, শক্তি, ত্বক, চুল, সব কিছুর সঙ্গেই জড়িয়ে। প্রোটিনের ঘাটতি হচ্ছে কি না, তা বোঝার জন্য বিশেষ লক্ষণের দিকে নজর দিতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৭:৫৩
শরীরে ক্লান্তি জমছে?

শরীরে ক্লান্তি জমছে? ছবি: এআই সহায়তায় প্রণীত।

আজকাল ‘প্রোটিন’ শব্দটির সঙ্গে কেবল জিম, ডায়েট বা ওজন হ্রাসের প্রসঙ্গ ওঠে। কিন্তু সত্যিটা হল, প্রোটিন শুধু পেশি গড়ার জন্য নয়, শরীরের হরমোন, শক্তি, ত্বক, চুল, সব কিছুর সঙ্গেই জড়িয়ে। আর অনেক সময়ে অনেকে বুঝতেই পারেন না, প্রোটিনের ঘাটতি তৈরি হয়েছে। শরীর কিন্তু চুপচাপ জানান দেয়। তবে সে দিকে পাত্তা না দেওয়ার প্রবণতা দেখা যায় অনেকের মধ্যে। কিছু ছোট ছোট লক্ষণই ইঙ্গিত দেয়, আপনার খাবারে প্রোটিন কম রয়েছে।

প্রোটিনের ঘাটতি বুঝুন কয়েকটি লক্ষণে।

প্রোটিনের ঘাটতি বুঝুন কয়েকটি লক্ষণে। ছবি: সংগৃহীত

কোন কোন লক্ষণ থেকে বুঝবেন, প্রোটিনের ঘাটতি রয়েছে?

১. প্রথম লক্ষণ, ক্লান্তি। সারা দিন কাজ না করলেও যদি শরীর ভারী লাগে, গায়ে বল না পাওয়া যায়, তা হলে সেটি শুধু ঘুমের অভাব নয়। প্রোটিন কম থাকলেও এমন হতে পারে। কারণ, প্রোটিনের অভাবে শরীর ঠিক মতো শক্তি পায় না।

Advertisement

২. দ্বিতীয় লক্ষণ, পেশি কমে যাওয়া। নিয়মিত হাঁটা বা হালকা ব্যায়াম করলেও যদি শরীরের গঠন না বদলায়, দুর্বল লাগে, তা হলে বুঝতে হবে, শরীর প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে না। প্রোটিনই পেশিকে মজবুত করতে পারে।

৩. তৃতীয় লক্ষণ, চুল পড়া, নখ ভেঙে যাওয়া। চুল আর নখের মূল উপাদানই প্রোটিন। তাই শরীরে এর ঘাটতি হলে চুল রুক্ষ হয়ে যায়, ঝরে পড়তে থাকে, নখ দুর্বল হয়ে ভেঙে যায়, ত্বকও শুষ্ক হতে থাকে।

৪. চতুর্থ লক্ষণ, বার বার খিদে পাওয়া। খাওয়ার কিছু ক্ষণ পরেই আবার কিছু খেতে ইচ্ছে করছে? তা হলে হয়তো খাবারের মাধ্যমে প্রোটিন কম যাচ্ছে শরীরে। প্রোটিন পেট ভরিয়ে রাখে, আর শুধু কার্বোহাইড্রেট খেলে দ্রুত খিদে ফিরে আসে।

৫. পঞ্চম লক্ষণ, মেজাজের হেরফের হওয়া। হঠাৎ রাগ, মন খারাপ বা অস্থিরতা, এগুলির সঙ্গেও প্রোটিনের সম্পর্ক আছে। কারণ প্রোটিন থেকে তৈরি হয় এমন উপাদান, যা মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে।

এর পাশাপাশি আরও কিছু ইঙ্গিতও থাকতে পারে, যেমন ঘা শুকোতে দেরি হওয়া, বার বার অসুস্থ হওয়া বা শরীর ফুলে যাওয়া। এগুলিও প্রোটিনের ঘাটতির সঙ্গে জড়িত হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রোটিন শুধু দুপুর বা রাতের খাবারে নয়, সারা দিনে ভাগ ভাগ করে খাওয়া দরকার। বিশেষ করে সকালের জলখাবারে প্রোটিন থাকলে তা শরীরে শক্তিবৃদ্ধি ও মনোযোগের পক্ষে ভাল।

Protein Deficiency Health care
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy