Advertisement
E-Paper

কী ভাবে বুঝবেন, আপনি প্রেশারের রোগী কি না? উচ্চ রক্তচাপের সম্ভাবনা জানতে নজরে রাখুন লক্ষণে

চিকিৎসকদের মতে, উচ্চ রক্তচাপ সাধারণত ধীরে ধীরে তৈরি হয়। শুরুতে যে লক্ষণগুলি দেখা দেয়, সেগুলিকে অধিকাংশ মানুষই কাজের চাপ, ক্লান্তি বা ঘুমের অভাব বলে এড়িয়ে যান। অথচ এই ছোট ছোট উপসর্গই অনেক সময়ে শরীরের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ১৯:৫১
উচ্চ রক্তচাপের ৮টি লক্ষণ চিনে নিন।

উচ্চ রক্তচাপের ৮টি লক্ষণ চিনে নিন। ছবি: সংগৃহীত।

উচ্চ রক্তচাপের সমস্যাকে অনেক সময়ে ‘নীরব ঘাতক’-এর তকমা দেওয়া হয়। কখন যে শরীরে বাসা বাঁধে এই রোগ, তা টের পাওয়া যায় না। কারণ, শুরুর দিকে এর লক্ষণগুলি চোখ এড়িয়ে যেতে পারে। চিকিৎসকদের মতে, উচ্চ রক্তচাপ সাধারণত ধীরে ধীরে তৈরি হয়। শুরুতে যে লক্ষণগুলি দেখা দেয়, সেগুলিকে অধিকাংশ মানুষই কাজের চাপ, ক্লান্তি বা ঘুমের অভাব বলে এড়িয়ে যান। অথচ এই ছোট ছোট উপসর্গই অনেক সময়ে শরীরের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হতে পারে।

রক্তচাপ বেশি হলে কী করবেন?

রক্তচাপ বেশি হলে কী করবেন? ছবি: সংগৃহীত

কী ভাবে বুঝবেন আপনার উচ্চ রক্তচাপ রয়েছে কি না?

· মাঝেমধ্যেই মাথা ব্যথা

· মাথা ঘোরা

· দিনভর ক্লান্তি

· মাথা ভার হয়ে থাকা

· দৃষ্টি ঝাপসা হয়ে আসা

· শরীর জুড়ে অস্বস্তি

· ভাল ঘুম না হওয়া

· হাঁটতে গেলে শ্বাসকষ্ট

অনেক সময়ে দেরিতে বুঝলে হার্টের উপর চাপ পড়তে পারে। শুধু তা-ই নয়, মস্তিষ্ক, কিডনি, চোখের মতো একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে উচ্চ রক্তচাপের কারণে। তাই আগে থেকেই উপসর্গ নিয়ে সতর্ক হওয়া উচিত। অথবা মাঝেমধ্যেই রক্তচাপ পরীক্ষা করিয়ে নেওয়া উচিত।

কাদের জন্য ঝুঁকি বেশি?

১. পরিবারের কারও উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে আপনারও হতে পারে।

২. আপনার যদি ধূমপানের বদভ্যাস থাকে, তা হলে ঝুঁকি রয়েছে।

৩. ডায়াবিটিস থাকলেও প্রেশার বেশি হওয়ার সম্ভাবনা থাকে।

৪. দীর্ঘ দিন ধরে মানসিক চাপ বহন করছেন? তা হলে নিয়মিত রক্তচাপ মেপে নেওয়া উচিত।

৫. স্থূলত্বের সমস্যা থাকলেও সতর্ক হওয়া উচিত।

উচ্চ রক্তচাপের সমস্যার তীব্রতা এড়াতে কী কী করতে পারেন?

· ধূমপান ও মদ্যপান ত্যাগ করতে হবে

· প্রবল মানসিক চাপ নেওয়া বন্ধ করতে হবে

· নিয়মিত রক্তচাপ পরীক্ষা করতে হবে

· খাবারে অতিরিক্ত লবণ যোগ করা বন্ধ করতে হবে

· প্রতি দিন শারীরচর্চা করতে হবে

· পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে

Blood Pressure Problem Hypertention
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy