Advertisement
E-Paper

ওজন কমানোর ওষুধ নয়, স্বাস্থ্যকর প্রোটিন শেক খেয়েই ঝরিয়ে ফেলতে পারেন মেদ, কী ভাবে বানাবেন?

বাড়িতে তৈরি প্রোটিন শেক খেয়েই ঝরিয়ে ফেলতে পারেন ওজন। তবে বানাতে হবে বিশেষ উপায়ে। যাঁরা জিমে গিয়ে বা বাড়িতে নিয়মিত শরীরচর্চা করছেন, তাঁরা কী ভাবে প্রোটিন শেক বানিয়ে খাবেন, জেনে নিন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৯
How to make a good protein shake for weight loss

শরীরচর্চার পরে প্রোটিন শেক খেলে দ্রুত ওজন কমবে, কী ভাবে বানাবেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।

দোকান থেকে কেনা প্রোটিন ড্রিঙ্ক কিন্তু শরীরের জন্য মোটেই ভাল নয়। এতে চিনির মাত্রা এতটাই বেশি থাকে, যে ক্যালোরি বহুগুণে বাড়িয়ে দিতে পারে। তার চেয়ে বাড়িতে তৈরি প্রোটিন শেক অনেক বেশি স্বাস্থ্যকর। ওজন ঝরাতে ডায়েটে কাটছাঁট করেছেন। নিয়মিত শরীরচর্চাও করছেন। তাতেও কাঙ্ক্ষিত ফল হয়তো মিলছে না। ওজন বশে রাখতে চাইলে যেমন পুষ্টিকর খাবার খাওয়া দরকার, তেমনই হিসেব-নিকেশ করতে হয় ক্যালোরির। শরীরচর্চার পরে প্রোটিন শেক খেলে উপকার হয় বেশি। সে কারণেই যাঁরা জিম করেন, তাঁরা নিয়মিত প্রোটিন শেক খান। তবে দি ওজন কমাতে হয়, তা হলে কেনা প্রোটিন শেক নয়, বানিয়ে নিতে হবে বাড়িতেই।

প্রোটিন শেক কী ভাবে বানিয়ে খেলে ওজন কমবে?

চকোলেট আমন্ড বাটার শেক

চকোলেটের স্বাদের প্রোটিন পাউডার কিনতে পারেন। এর সঙ্গে মেশাতে হবে ১ কাপ কাঠবাদামের দুধ, ১ কাপ আমন্ড বাটার, অর্ধেকটা কলা ও আধ চা-চামচ দারচিনির গুঁড়ো। সমস্ত উপকরণ ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে প্রোটিন শেক। ফাইবারে ভরপুর এই প্রোটিন শেক নিয়মিত খেলে ওজন কমবে, রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে। যদি প্রি-ডায়াবেটিক হন, তা হলেও এই প্রোটিন শেক খেতে পারেন।

আখরোট-চিয়া বীজের প্রোটিন শেক

এটি বানাতে প্রয়োজন হবে ১ চামচ প্রোটিন পাউডার, আধ গ্লাস কাঠবাদামের দুধ, ৫টি আখরোট, ১ চামচ পিনাট বাটার, ১ চামচ তিসির গুঁড়ো, ১ চামচ ভেজানো চিয়া বীজ। এই সমস্ত উপকরণ মিশিয়ে যে পানীয়টি প্রস্তুত হবে তার ক্যালোরির মান মাত্র ৩৪০। এই প্রোটিন শেক খেলে দীর্ঘ সময় পেটও ভর্তি থাকবে এবং ওজনও কমবে।

ছাতু ও দইয়ের শেক

৩ চামচ ছোলার ছাতু, ১ কাপ টক দই, সামান্য বিট নুন, লেবুর রস এবং ভাজা জিরে গুঁড়ো নিতে হবে। সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে। ছোলার ছাতু ও দই মিশিয়ে ভাল করে নেড়ে নিয়ে তাতে লেবুর রস, বিটনুন ও ভাজা জিরে গুঁড়ো মিশিয়ে নিতে হবে। এই প্রোটিন শেক সুস্বাদু ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে।

Protein Shake Weight Loss
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy