Advertisement
E-Paper

গরম পড়তেই ঘামাচির যন্ত্রণা শুরু? পাউডার মাখলেই বাড়বে সমস্যা, জেনে নিন কী ভাবে মিলবে স্বস্তি?

ঘামাচি এক বার দেখা দিলে সহজে যায় না। ত্বক অনুসারে প্রভাব বিস্তার করতে থাকে। র‌্যাশ, প্রদাহ সব মিলিয়ে ত্বকের ক্ষতি তো হয়ই, সঙ্গে অস্বস্তি ও শারীরিক কষ্টও বাড়ে। কী ভাবে মিলবে স্বস্তি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১১:০১
ঘামাচির হাত থেকে কী ভাবে রেহাই মিলবে?

ঘামাচির হাত থেকে কী ভাবে রেহাই মিলবে? ছবি: সংগৃহীত।

কাঠফাটা রোদ আর প্রখর তাপের চোখরাঙানিতে জাঁকিয়ে বসে ত্বকের সমস্যা। সারা দিন ঘেমেনেয়ে বাড়ি ফিরেও শান্তি নেই! শরীরে জুড়ে ঘামাচির জ্বালায় নাজেহাল। এই ঘামাচির জেরে লেগেই থাকে চুলকানির সমস্যা। ঘামাচি এক বার দেখা দিলে সহজে যায় না। ত্বক অনুসারে প্রভাব বিস্তার করতে থাকে। র‌্যাশ, প্রদাহ সব মিলিয়ে ত্বকের ক্ষতি তো হয়ই, সঙ্গে অস্বস্তি ও শারীরিক কষ্টও বাড়ে। কী ভাবে মিলবে স্বস্তি?

১) ঘামাচি হলে কখনওই পাউডার ব্যবহার করবেন না। পাউডার ব্যবহার করলে ঘামের গ্রন্থিগুলি বন্ধ হয়ে ঘামাচির মাত্রা বেড়ে যায়। যেখানে বেশি পাউডার ব্যবহার করবেন, সেখানেই বেশি ঘামাচি হবে।

২) ঘামাচি আটকানোর জন্য দিনে অন্তত দু’বার স্নান করুন।

Advertisement

৩) ঘামাচির সমস্যা এড়িয়ে চলতে গরমে শুধুমাত্র সুতির কাপড় পরুন। সম্ভব হলে ঠান্ডা ঘরেই থাকুন বেশির ভাগ সময়।

৪) ঘামাচির সমস্যা বে়ড়ে গেলে সেই স্থান মোটেও চুলকোবেন না, এতে সমস্যা বাড়বে। মেডিকেটেড পাউডারের পরিবর্তে ওই স্থানে ক্যালামাইন লোশন ব্যবহার করুন।

৫) শরীর ভিতর থেকে গরম হয়ে গেলে ঘামাচি বাড়ে। ফলে গ্রীষ্মকালে বেশি করে তরল খান। লেবুর জল, ডাবের জলের মতো পানীয় বেশি করে খাওয়া অভ্যাস করুন।

Summer Heat Rash
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy