Advertisement
E-Paper

ওজন কমবে, নিয়ন্ত্রণে থাকবে সুগার, সারবে অম্বলও, এক বিশেষ পানীয় দূরে রাখবে একাধিক রোগ

দীর্ঘ দিন ধরে নানা অস্বাস্থ্যকর অভ্যাসের জেরে শরীরে যে দূষিত পদার্থ আর মেদ জমেছে, তা থেকে মুক্ত হতে গেলে বদলাতে হবে দৈনন্দিন কিছু অভ্যাসও। সেই নতুন রুটিনের সাহায্য করতে পারে কয়েকটি পানীয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ১৮:৫৭
অম্বল কমাতে ওষুধ নয়, রোজ সকালে খেতে হবে এক বিশেষ পানীয়।

অম্বল কমাতে ওষুধ নয়, রোজ সকালে খেতে হবে এক বিশেষ পানীয়। ছবি: এআই সহায়তায় প্রণীত।

শরীরে জমা ‘টক্সিন’ দূর করতে গেলে নিয়মিত ডিটক্স পানীয় খেতে হবে। বাড়তি মেদ ঝরাতে চাইলে বিপাকহার বাড়িয়ে তোলা প্রয়োজন। সেই কাজটি করতেও সাহায্য করে এই ডিটক্স পানীয়। তবে এই পানীয় শখ করে এক-আধ দিন খেলে হবে না। নিয়মিত খেতে হবে। তবে ডিটক্স পানীয় মানে অনেকেই বোঝেন লেবু ও মধুর জল। তা সকলের জন্য কার্যকরী না-ও হতে পারে। সে ক্ষেত্রে সকালে খালি পেটে মেথি ও দারচিনি ভেজানো জল পান করলে উপকার হবে বেশি। ওজন কমাতে, শরীরে প্রদাহনাশ করতে ও সুগার নিয়ন্ত্রণে রাখতে এই পানীয় বিশেষ ভাবে উপকারী।

ভেজা মেথির মধ্যে ফাইবারের পরিমাণ বেশি থাকে বলে, তা হজমশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। নিয়মিত মেথি খেলে পেট পরিষ্কার থাকে। মেথিতে থাকা উপাদান ক্রোমিয়াম এবং গ্লুকোমেনান ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। দারচিনির উপকারও কম নয়। দেশের ন্যাশনাল ইনস্টটিউট অফ হেল্‌থ এবং আমেরিকান সোসাইটি ফর মেটাবলিক অ্যান্ড বেরিয়াট্রিক সার্জারির গবেষকেরা জানাচ্ছেন, দারচিনিতে থাকে জৈব যৌগ ইউজেনল ও সিনামালডিহাইড থাকে, যা গন্ধ ও স্বাদের জন্য দায়ী। এই দুই উপাদান শরীরের জন্যও ভাল। এই দুই উপাদান শরীরে প্রদাহ কমায়, মানসিক স্বাস্থ্যও ভাল রাখে। দারচিনিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ইনসুলিন হরমোনের ভারসাম্য বজায় রাখে, যাতে রক্তে শর্করার মাত্রা বাড়তে না পারে। তাই সকালে খালি পেটে চা বা কফি না খেয়ে মেথি ও দারচিনি ভেজানো জল পনা করলে উপকার হবে বেশি।

তবে শুধু মেথি বা দারচিনি নয়, আরও এক পানীয় সকালে খালি পেটে পান করলে উপকার হতে পারে। সেটি হল দারচিনি ও চক্রফুলের ডিটক্স পানীয়। দারচিনি ও স্টার অ্যানিস বা চক্রফুলের মিশ্রণ হজমশক্তি বাড়িয়ে দিতে পারে বহু গুণ। এই পানীয় গ্যাস-অম্বলের সমস্যাও কমাবে। ১টি ছোট দারচিনির স্টিক দু’কাপ জলে ফোটাতে হবে। তাতে মিশিয়ে দিন একটি চক্রফুল। ভাল করে ফোটাতে হবে। পানীয়ের রং বদলে গেলে নামিয়ে নিন। ঈষদুষ্ণ অবস্থায় দুপুরে খাওয়ার ২০-৩০ মিনিট পরে পান করুন। এই পানীয় রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখে।

Detox Drink Acid Reflux liver diseases
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy