Advertisement
E-Paper

Morning Erection: সকালে লিঙ্গোত্থান হলে কমে স্ট্রোক ও হৃদ্‌রোগের আশঙ্কা, বলছে গবেষণা

দৃঢ় লিঙ্গোত্থান রক্ত চলাচল ভাল থাকার ইঙ্গিত। তাই লিঙ্গোত্থানে কোনও ধরনের সমস্যা হলে, তা সংবহনতন্ত্রের সমস্যার ইঙ্গিত হতে পারে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুন ২০২২ ১২:১৬
লিঙ্গোত্থানের সঙ্গে স্ট্রোক ও হৃদ্‌রোগের কী সম্পর্ক

লিঙ্গোত্থানের সঙ্গে স্ট্রোক ও হৃদ্‌রোগের কী সম্পর্ক ছবি: সংগৃহীত

সকালে ঘুম থেকে ওঠার সময় যাঁদের লিঙ্গোত্থান হয়, তাঁদের হৃদ্‌রোগ কিংবা স্ট্রোকে আক্রান্ত হওয়ার আশঙ্কা অপেক্ষাকৃত কম। এমনটাই দাবি বেলজিয়ামের এক দল গবেষকের।

একটি বিজ্ঞান বিষয়ক পত্রিকায় প্রকাশিত সাম্প্রতিক একটি গবেষণা বলছে, যে যে ব্যক্তিদের ঘুম থেকে ওঠার সময় দৃঢ় ভাবে উত্থিত হয় পুরুষাঙ্গ, তাঁদের হৃদ্‌রোগ ও স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর আশঙ্কা প্রায় ২২ শতাংশ কম। বেলজিয়ামের ১৮০০ মানুষের উপর চালানো হয় এই গবেষণা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

কিন্তু কেন এমন হয়? প্রধান গবেষক ও এন্ডোক্রিনোলজি বিশেষজ্ঞ লিন আন্তনিয়োর দাবি, লিঙ্গোত্থান দেখে বোঝা যায় যে, সংশ্লিষ্ট ব্যক্তির দেহে রক্তসঞ্চালন ভাল হচ্ছে। অন্য দিকে লিঙ্গ শিথিলতা ঠিক ভাবে রক্তসঞ্চালন ভাল না হওয়ার ইঙ্গিত হতে পারে। তবে গোটা বিষয়টি নিয়ে আরও গবেষণার প্রয়োজন বলেই মত বিশেষজ্ঞদের। তাই বিষয়টি নিয়ে এখনই কোনও সিদ্ধান্তে না আসাই বাঞ্ছনীয় বলে মত গবেষকদের একাংশের।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

morning Erectile Dysfunction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy