Advertisement
E-Paper

লাল রশ্মি থেকে গোলাপের পাপড়ির মিষ্টি, সারা দিন ধরে কী কী ব্যবহার করে নিজেকে সুস্থ রাখেন শাহিদ-পত্নী

সারা মাসে, সারা সপ্তাহে বা সারা দিনে কী কী উপায়ে নিজের যত্ন নেন মীরা কপূর? সম্প্রতি তিনি এমন কয়েকটি অভ্যাসের কথা জানিয়েছেন, যা নিয়ম করে মেনে চলেন। বিস্তারিত জানিয়ে ছবিও পোস্ট করলেন শাহিদ-পত্নী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ২০:১৬
শাহিদ কপূর এবং মীরা কপূর।

শাহিদ কপূর এবং মীরা কপূর। ছবি: সংগৃহীত।

নামীদামি ডায়েট বা কঠিন রুটিন নয়, বরং প্রতি দিনের ছোট ছোট অভ্যাসই সুস্থ থাকার আসল চাবিকাঠি। এই সহজ দর্শনেই নিজের যাপনকে গড়ে তুলেছেন অভিনেতা শাহিদ কপূরের স্ত্রী মীরা কপূর। সম্প্রতি তিনি এমন কয়েকটি অভ্যাসের কথা জানিয়েছেন, যা নিয়ম করে মেনে চলেন। সারা মাসে, সারা সপ্তাহে বা সারা দিনে কী কী উপায়ে নিজের যত্ন নেন তিনি? সে বিষয়ে বিস্তারিত জানিয়ে ছবিও পোস্ট করলেন মীরা। খুব সাধারণ, কিন্তু কার্যকর সেই উপায়গুলিব।

ত্বকের যত্নের জন্য একটি নীতি মেনে চলেন তিনি। স্বাস্থ্য ভাল থাকলে ত্বক ভাল থাকবে। নিজেকে পরীক্ষা করার ক্ষেত্রেও এই টোটকা মেনে চলেন মীরা। কিছু দিন আগে লিভার খারাপ হওয়ায় ত্বকে তার প্রতিফলন স্পষ্ট দেখা যাচ্ছিল বলে জানালেন তিনি। তা ছাড়া, ত্বকের বাইরের স্তরকে স্বাস্থ্যকর রাখার চেষ্টা করেন শাহিদ-পত্নী। ত্বকের পরিচর্যায় রেড লাইট থেরাপি করান মীরা। লাল ও ইনফ্রারেড রশ্মির নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যকে ব্যবহার করে ত্বকের অভ্যন্তরে কোষ স্তরের বিভিন্ন কার্যকলাপকে উদ্দীপিত করা হয় এই থেরাপিতে। তিনি স্পা-তে গিয়ে গোটা শরীরের পরিচর্যার জন্য রেড লাইট বেড ব্যবহার করেন।

শাহিদ-পত্নীর স্বাস্থ্যকর দিনযাপন।

শাহিদ-পত্নীর স্বাস্থ্যকর দিনযাপন। ছবি: ইনস্টাগ্রাম

তা ছাড়া নিয়মিত শরীরচর্চাও তাঁর রুটিনের একটি বড় অংশ। এটি সর্বদা খুব কঠিন কিছু না-ও হতে পারে। যোগব্যায়াম, স্ট্রেচিং বা হালকা ব্যায়াম হতেই পারে, যার মূল লক্ষ্য হল, শরীরকে সক্রিয় রাখা। মীরা আগে পিলাটিজ় এবং শক্তিবৃদ্ধির ব্যায়াম করতেন খুবই। কিন্তু শিরদাঁড়ার পুরনো এক ব্যথা আবার ফিরে এসেছে বলে এখন কেবল হাঁটছেন তিনি। সপ্তাহে পাঁচ দিন এক ঘণ্টা করে হাঁটেন মীরা।

Advertisement

শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ছোট ছোট বিষয়ে আনন্দ খুঁজে নিতে চেষ্টা করেন দুই সন্তানের মা। অনুরাগীদের তাঁর পরামর্শ, ‘‘সারা ক্ষণ নীচের দিকে তাকিয়ে ফোন দেখার বদলে একটু উপরে তাকানোর অভ্যাস করুন। এ দিক-ও দিক দেখুন। ভাল লাগবে।’’

বেশি প্রোটিন সহ্য করতে পারেন না মীরা। শরীর খারাপ হয়ে যায়। তাই নির্দিষ্ট একটি পানীয় পান করেন তিনি। সপ্তাহে তিন বার বিকেলে খেতে হয় এটি। রোজ খাওয়ার পর এক চামচ গুলকন্দ বা গোলাপের পাপড়ি দিয়ে বানানো একটি মিষ্টি পদ খান মীরা। এতে পিত্ত ভাল থাকে তাঁর। ফলে অ্যাসিডিটির সমস্যা কমে। দিনে দু’বার নাকে ড্রপ দেন তিনি। শিরদাঁড়ার ব্যথার জন্য এমনই ওষুধ তাঁর। এতে মস্তিষ্ক এবং মেরুদণ্ডের স্বাস্থ্যরক্ষা হয়। দুপুরের খাবার একঘেয়ে হলেও রাতের খাবার বেশ তৃপ্তি করে খান মীরা।

লিম্ফ্যাটিক ড্রেনেজের জন্য মাসাজ করাতে পছন্দ করেন শাহিদের স্ত্রী। শরীরের লিম্ফ্যাটিক সিস্টেমের মাধ্যমে জমে থাকা অতিরিক্ত তরল বা লিম্ফ অপসারণের একটি স্বাভাবিক ও থেরাপিউটিক প্রক্রিয়া এটি। মাসে এক বার করে এই মাসাজ করালে শরীর ও ত্বক, দুই-ই ভাল থাকে তাঁর।

Mira Kapoor Shahid Kapoor Celebrity Fitness Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy