Advertisement
E-Paper

কী ভাবে জল পান করেন আপনি? হজমক্ষমতা থেকে শরীরের ছন্দ বিঘ্নিত হচ্ছে না তো ছোট ভুলে?

শরীরের নানা কাজে জলের গুরুত্ব রয়েছে। খাদ্যকণা ভেঙে দেওয়া থেকে শুরু করে পুষ্টির পরিবহণ, হজমক্ষমতা বাড়ানো, শরীর থেকে দূষিত পদার্থ বার করা— এমন সব গুরুত্বপূর্ণ কাজেই যদি ভুল রয়ে যায়, তা হলে স্বাস্থ্যরক্ষা হবে কেমন করে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ২১:০৪
জল খাওয়ার সঠিক নিয়ম জানেন তো?

জল খাওয়ার সঠিক নিয়ম জানেন তো? ছবি: এআই সহায়তায় প্রণীত।

জল খাওয়ার মতো সহজ অভ্যাসেও ভুল হতে পারে। শুনে অদ্ভুত লাগলেও এমনটাই বাস্তব। আপনি হয়তো ভাবেন, যত বেশি জল, তত ভাল। কিন্তু সেখানেও পরিমাপ বোঝা দরকার। এক এক জনের জন্য জলের পরিমাণ এক এক রকম হয়। তেমনই চিকিৎসকেরা বলছেন, কতটা জল খাচ্ছেন, তা যেমন গুরুত্বপূর্ণ, কী ভাবে খাচ্ছেন, সেটিরও ঠিক-ভুল রয়েছে। তাড়াহুড়ো করে এক গ্লাস জল গিলে ফেলা মোটেও স্বাস্থ্যকর অভ্যাস নয়। নীরবেই হজমের ক্ষতি করছে এই স্বভাব।

শরীরের নানা কাজে জলের গুরুত্ব রয়েছে। খাদ্যকণা ভেঙে দেওয়া থেকে শুরু করে পুষ্টির পরিবহণ, হজমক্ষমতা বাড়ানো, শরীর থেকে দূষিত পদার্থ বার করা— এমন সব গুরুত্বপূর্ণ কাজেই যদি ভুল রয়ে যায়, তা হলে স্বাস্থ্যরক্ষা হবে কেমন করে? তা হলে সঠিক উপায়ে জল খাওয়া কাকে বলে? কী ভাবে জল পান করবেন এর পর থেকে?

ঢক ঢক করে জল পান করলে ক্ষতি হতে পারে।

ঢক ঢক করে জল পান করলে ক্ষতি হতে পারে। ছবি: সংগৃহীত

জল খাওয়ার গতি আদপে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শরীরে পৌঁছে জল যা যা কাজে নিজেকে ব্যস্ত করে ফেলে, তার জন্য গতি ঠিক রাখা দরকার। জল যদি এক বারে দ্রুত গিলে ফেলা হয়, তখন শরীর সেই ছন্দে মানিয়ে নিতে পারে না। ধীরে ধীরে চুমুক দিয়ে জল খেলে শরীর সেটিকে সহজে গ্রহণ করে এবং হজম প্রক্রিয়া স্বাভাবিক থাকে। গাছকে যেমন ধীরে জল দিলে ভাল ভাবে শোষণ করে, শরীরও তেমনই কাজ করে।

খুব দ্রুত জল খাওয়ার কয়েকটি সরাসরি প্রভাব রয়েছে

· হজমে ব্যাঘাত ঘটে।

· হঠাৎ পেট ভার হয়ে যায়। খাওয়ার ইচ্ছে কমে যায়।

· পাচকরস সাময়িক ভাবে পাতলা হয়ে যেতে পারে, ফলে খাবার ভাঙার গতি কমে যায়।

· গ্যাস ও অস্বস্তিও হতে পারে।

· শরীরের ছন্দ নষ্ট হয়ে যেতে পারে।

ধীরে ধীরে চুমুক দিয়ে জল খাওয়ার উপকারিতা

· শরীর অল্প অল্প করে জল পেলে সহজে কাজ করে, কিন্তু হঠাৎ বেশি পরিমাণে জল গেলে সেই ভারসাম্য বিঘ্নিত হয়।

· শরীরের প্রাকৃতিক ছন্দ বজায় রাখে।

· পেটে ধীরে ধীরে জল গেলে পাচকরস ঠিক মতো কাজ করে।

· জল লালারসের সঙ্গে মিশে শরীরে প্রবেশ করে, ফলে হজমে সুবিধা হয়।

· দিনভর শরীর সমান ভাবে হাইড্রেটেড থাকে।

· হঠাৎ করে পেট ভর্তি হয়ে গিয়ে পেটফাঁপার সমস্যা দেখা দেয় না।

কী ভাবে জল খেলে তা স্বাস্থ্যকর হবে?

১. সারা দিন ধরে অল্প করে চুমুক দিয়ে জল পান করুন।

২. পিপাসার জন্য অপেক্ষা করবেন না, তাতে এক বারে ঢক ঢক করে বেশি জল গিলে ফেলার প্রবণতা বাড়ে।

৩. খাওয়ার সময়ে তেষ্টা পেলে অল্প করে চুমুক দিয়ে জল খেতে পারেন।

Water Drinking Tips Health Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy