Advertisement
E-Paper

Cholesterol: কোলেস্টেরল মানেই ক্ষতিকর নয়! রক্তে ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়াবেন কী ভাবে

রক্তে ভাল কোলেস্টেরল নামে পরিচিত এইচডিএল। হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে কী ভাবে এর মাত্রা বাড়াবেন?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২২ ০৯:৫৫
জীবনযাত্রায় সামান্য কিছু পরিবর্তন আনলেই রক্তে এইচডিএলের মাত্রা স্বাভাবিক রাখা সম্ভব।

জীবনযাত্রায় সামান্য কিছু পরিবর্তন আনলেই রক্তে এইচডিএলের মাত্রা স্বাভাবিক রাখা সম্ভব। ছবি: সংগৃহীত

অনিয়ন্ত্রিত জীবনযাপন, অনিয়মিত খাওয়াদাওয়া এবং আরও বিভিন্ন কারণে রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়ে। কোলেস্টেরল বাড়লে একই সঙ্গে ঝুঁকি বাড়ে হৃদ্‌রোগের। তবে শরীরে বেশ কিছু উপকারী কোলেস্টেরলও থাকে। এই কোলেস্টেরলকে বলা হয় ‘হাই ডেনসিটি লিপোপ্রোটিন (এইচডিএল)। এটি খারাপ কোলেস্টেরলকে শোষণ করে এবং শরীর সুস্থ রাখে। হৃদ্‌রোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায় এইচডিএল। তাই শরীরে এইচডিএলের মাত্রা বজায় রাখা জরুরি। খাদ্যতালিকায় এবং জীবনযাত্রায় সামান্য কিছু পরিবর্তন আনলেই রক্তে এইচডিএলের মাত্রা স্বাভাবিক রাখা সম্ভব।

১) শরীরে ভাল কোলেস্টেরল বাড়াতে স্বাস্থ্যকর ফ্যাটযুক্ত খাদ্যগ্রহণ করুন। এ ক্ষেত্রে খাদ্যতালিকায় রাখতেই পারেন কাঠবাদাম, আখরোট, ফ্যাটযুক্ত মাছ, সর্ষের তেল, জলপাই, অ্যাভোকাডো।

২) রক্তে ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়াতে শরীরচর্চার উপর ভরসা রাখতেই পারেন। এ ক্ষেত্রে অ্যারোবিক ব্যায়াম, ভারী শরীরচর্চা করলে উপকার পেতে পারেন। তা ছাড়া নিয়মিত হাঁটাহাঁটি করলে, সাঁতার কাটলেও এইচডিএল-এর মাত্রা বাড়ে।

৩) শরীরে ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়াতে চাইলে সবার আগে ধূমপানের অভ্যাস ত্যাগ করতে হবে। এই অভ্যাস রক্তে ভাল কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়। উল্টে খারাপ কোলেস্টেরল এলডিএলের মাত্রা কমিয়ে বাড়িয়ে দেয়। যা হৃদ্‌রোগের ঝুঁকি বাড়িয়ে তোলে।

৪) ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়াতে খাদ্যতালিকায় বেগুনি রঙের সব্জি রাখুন। বেগুন বা বেগুনি বাঁধাকপিতে অ্যান্থোসায়ানিন নামক অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে, যা এইচডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে।

Health Cholesterol
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy