Advertisement
E-Paper

গরম পড়তেই পেটখারাপ! নিজে থেকেই সারবে ভাবছেন? কখন তা নিয়ে সতর্ক হওয়া জরুরি

গরম পড়তেই পেটের সমস্যা? কোন উপসর্গ দেখা দিলে সতর্ক হওয়া দরকার?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১৯:১৯
গরম পড়তেই পেট খারাপ কেন হয়? কখন তা নিয়ে সতর্কতা জরুরি?

গরম পড়তেই পেট খারাপ কেন হয়? কখন তা নিয়ে সতর্কতা জরুরি? ছবি:সংগৃহীত।

গরম পড়া মানেই পেটের অসুখ। কখনও আন্ত্রিক, কখনও আবার হজমের গোলমাল। গ্রীষ্মে এমন উপসর্গ সাধারণ বলেই ধরে নেন অনেকে। ‘আমেরিকান জার্নাল অফ গ্যাস্ট্রোলজি’-তে প্রকাশিত একটি রিপোর্ট বলছে, গরমের মরসুমে একটু তেল-মশলাদার খাবার খাওয়া হলে, সঙ্গে কার্বনযুক্ত পানীয় খাওয়ার ফলে পেটের সমস্যা বাড়ে। গরমের মরসুমে অন্তত ৫৬ শতাংশ লোকেরই হজমের গোলমাল হয়।

গুরুগ্রাম নিবাসী পেটের অসুখের চিকিৎসক রিঙ্কেশ কুমার বনশল বলছেন, গরমে তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গেলে, বেশ কিছু কারণে পেটের সমস্যা তৈরি হয়। জল কম খেলে বা জলশূন্যতার জন্য হজমক্ষমতা কমে যায়। রাস্তাঘাটে অপরিচ্ছন্ন খাবার, পানীয় খেলেও পেটখারাপ হতে পারে। তেষ্টার সময় কার্বনযুক্ত পানীয়, চিনিযুক্ত সোডা-ওয়াটার সমস্যা আরও বাড়িয়ে দেয়।

পেটের সমস্যায় কেউ হজমের ওষুধ খান। কেউ আবার পেট ঠান্ডা রাখার ঘরোয়া পথ্যও খেয়ে থাকেন। কিন্তু গরমকালে পেটের সমস্যাকে কি এতটা সাধারণ বা স্বাভাবিক ভাবে দেখা দরকার?

· পেটের রোগের চিকিৎসকেরা বলছেন, পেটে উপকারী ব্যাক্টেরিয়ার সংখ্যা কমলে, অন্ত্রের কার্যকারিতা কমে যায়। হজম প্রক্রিয়া শ্লথ হয়ে যায়, ফলে হজমের গোলমাল হতে পারে।

· খাওয়ার পরেই পেট ফাঁপলে, বাতকর্মে দুর্গন্ধ বেরোলেও বুঝতে হবে পেটের স্বাস্থ্য ভাল নেই।

· অল্প খেলেই যদি পেট ভরে যায়, তা হলেও বুঝতে হবে পেটখারাপ অতি সাধারণ নয়।

রিঙ্কেশের কথায়, ঘন ঘন পেটখারাপ, অল্প খেলেই পেট ফাঁপা এই ধরনের উপসর্গ ইঙ্গিত দেয়, সমস্যা রয়েছে গভীরে। পেটের স্বাস্থ্য ঠিক নেই। সব সময়ে তা অবহেলা করা ঠিক নয়। কারণ, অতি সাধারণ উপসর্গও জটিল আকার ধারণ করতে পারে।

কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন

· হজমের সমস্যা না কমা। ওষুধ খেলে কমছে, কিন্তু নির্মূল হচ্ছে না।

· আচমকা পেটে ব্যথা। প্রবল যন্ত্রণা।

· পেটের সমস্যা এবং একই সঙ্গে ওজন কমতে থাকা।

· মলের সঙ্গে রক্ত পড়া, মলে দুর্গন্ধ।

· কোষ্ঠকাঠিন্য এবং আন্ত্রিক, ঘন ঘন যে কোনও উপসর্গ দেখলেই সতর্ক হতে হবে।

উপসর্গগুলি কীসের ইঙ্গিতবাহী

ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম

অন্ত্রে সংক্রমণ

খাবার হজমে সমস্যা

Gut Health
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy