Advertisement
E-Paper

জল কম খেলেই কি প্রস্রাব করতে গেলে জ্বালা করে? না কি আরও গুরুতর কোনও সমস্যা রয়েছে?

চিকিৎসকেরা বলেন, জল কম খাওয়ার অভ্যাসই কিডনি বা মূত্রসংক্রান্ত যাবতীয় সমস্যার মূলে। ঘাম কম হয় বলে যে জল খাওয়ার প্রয়োজন কমে যায়, এমনটা কিন্তু নয়।

These might be the reason of burning when you pee.

প্রস্রাব করতে গেলে লঙ্কাবাটার মতো জ্বালা করছে? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৩ ১৩:১৫
Share
Save

আবহাওয়ায় ঠান্ডার আমেজ পড়তে শুরু করলেই জল খাওয়ার বিষয়ে অনেকেরই অনীহা দেখা যায়। প্রস্রাব করতে গেলে জ্বালা ভাব, ব্যথা কিংবা পিন ফোটার মতো সমস্যা দেখা যায়। প্রস্রাবের বেগ থাকা সত্ত্বেও প্রস্রাব হয় না। জল কম খেলে প্রস্রাবের রঙেও পরিবর্তন আসে। বার বার জল দিয়ে ধোয়ার পরেও সমস্যা আয়ত্তে আসে না। চিকিৎসকেরা বলেন, এই জল কম খাওয়ার অভ্যাসই কিডনি বা মূত্রসংক্রান্ত যাবতীয় সমস্যার মূলে। ঘাম কম হয় বলে যে জল খাওয়ার প্রয়োজন কমে যায়, এমনটা কিন্তু নয়। মহিলাদের মধ্যে এই ধরনের সমস্যা একটু বেশিই দেখা যায়। তবে মূত্রত্যাগ করতে গেলে এই ধরনের সমস্যা কিন্তু শুধু জল কম খাওয়ার কারণে হয় না। এই ধরনের সমস্যা হওয়ার পিছনে আরও অনেকগুলো কারণ রয়েছে।

১) মূত্রনালির সংক্রমণ

মূত্রত্যাগ করতে গিয়ে জ্বালা-পোড়ার অনুভূতি হওয়ার অন্যতম কারণ হল, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রনালির সংক্রমণ। ই. কোলাই নামক একটি ব্যাক্টেরিয়ার আক্রমণে এই ধরনের সমস্যা দেখা যায়।

২) ব্যাক্টেরিয়াল ভ্যাজাইনোসিস

যৌনাঙ্গে ভাল এবং খারাপ ব্যাক্টেরিয়ার ভারসাম্য বিঘ্নিত হলে ব্যাক্টেরিয়াল ভ্যাজাইনোসিস নামক রোগের প্রাদুর্ভাব হয়। গোপনাঙ্গে ক্ষতিকর ব্যাক্টেরিয়ার পরিমাণ বেড়ে গেলে প্রস্রাব করতে গেলে জ্বালাপোড়ার অনুভূতি হতে পারে।

These might be the reason of burning when you pee.

কিডনিতে সংক্রমণ হলেও একই রকম লক্ষণ দেখা যায়। ছবি: সংগৃহীত।

৩) কিডনির সংক্রমণ

প্রস্রাব করতে গেলে সুচ ফোটার মতো অনুভূতি, ব্যথা হওয়া মানেই তা মূত্রনালি বা গোপনাঙ্গের সমস্যার কারণে হয় না। চিকিৎসকেরা বলছেন, কিডনিতে সংক্রমণ হলেও একই রকম লক্ষণ দেখা যায়। অনেকেরই প্রস্রাবে রক্ত আসতে দেখা যায়।

urinary tract infection (UTI) Urinary Tract Infection

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে আপনার সাবস্ক্রিপশন আপনাআপনি রিনিউ হয়ে যাবে

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

Best Value
এক বছরে

৫১৪৮

১৯৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

৪২৯

১৬৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।