Advertisement
E-Paper

Iron Deficiency: প্রায়ই মাথাব্যথা করে? কিসের অভাবে এমন সমস্যা হয়

মাথাব্যথার সমস্যায় অনেকেই ভোগেন। শরীরে কিসের অভাব ঘটলে এই ধরনের শারীরিক অস্বস্তি দেখা দেয়?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ০৮:২৩
মাঝেমাঝে মাথা ব্যথা করে?

মাঝেমাঝে মাথা ব্যথা করে? ছবি- প্রতীকী

শরীরে আয়রনের অভাব ইদানীং একটি বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেকেই আয়রনের অভাবের জেরে নানা রোগে ভুগে থাকেন। বিশেষ করে মহিলাদের মধ্যে এই ধরনের সমস্যা আরও বেশি করে চোখে পড়ে। পর্যাপ্ত আয়রনের অভাবে শরীরের স্বাভাবিক কার্যকলাপ বিঘ্নিত হয়। আয়রনের ঘাটতি হলে রক্তাল্পতার মতো সমস্যাও দেখা যায়। কিন্তু সমস্যা হচ্ছে, দেহে আয়রনের অভাব ঘটছে এই ব্যাপারটা প্রাথমিক ভাবে অনেকেই বুঝতে পারেন না। তবে কিছু লক্ষণ দেখে সহজেই তা নির্ধারণ করা যায়। কোনও রোগ যদি প্রাথমিক অবস্থাতেই চিহ্নিত করা যায়, তবে আগেভাগে সুরক্ষা নেওয়া সম্ভব হয়।

পর্যাপ্ত আয়রনের অভাবে শরীরের স্বাভাবিক কার্যকলাপ বিঘ্নিত হয়।

পর্যাপ্ত আয়রনের অভাবে শরীরের স্বাভাবিক কার্যকলাপ বিঘ্নিত হয়। ছবি- প্রতীকী

কোন লক্ষণগুলি দেখে বুঝবেন শরীরে আয়রনের ঘাটতি রয়েছে কি না?

১)অত্যধিক ক্লান্তি

সময় মতো খাওয়াদাওয়া, বিশ্রাম নেওয়া, পরিমাণ মতো ঘুমোনোর মতো দৈনন্দিন ক্রিয়াকলাপগুলি স্বাভাবিক থাকা সত্ত্বেও অতিরিক্ত ক্লান্তি ঘিরে যেন ধরছে। শরীরে আয়রনের ঘাটতি থাকলে এমন হতে পারে। আয়রনের অভাবে শরীরের প্রতিটি অঙ্গে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছয় না। ফলে মাঝেমাঝেই ক্লান্ত লাগে।

২) মাথাব্যথা

শরীরে আয়রনের পরিমাণ কম থাকলে মস্তিষ্ক-সহ শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন সরবরাহ কমতে থাকে। মস্তিষ্কে অক্সিজেনের অভাবে মাথা ঘোরা, মাথাব্যথা, শারীরিক অস্বস্তি বাড়ে। এমনকি, ঋতুস্রাব চলাকালীন মহিলাদের মধ্যে মাইগ্রেনের সমস্যাও দেখা দিতে পারে।

৩) নখ ভেঙে যাওয়ার প্রবণতা

নখ একটু বড় হতে না হতেই ভেঙে যায়? আয়রনের অভাবে এমন হতে পারে। আয়রন নখের যত্ন নেয়। তবে স্বাভাবিকের তুলনায় শরীরে আয়রনের পরিমাণ কম থাকলে নখ দুর্বল হয়ে ভেঙে যেতে পারে।

Iron Iron Deficiency
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy