Advertisement
E-Paper

মানসিক উদ্বেগ আর অস্থিরতা কাজকর্মে বিঘ্ন ঘটাচ্ছে? গ্রীষ্মের কোন ফল স্বস্তি দিতে পারে?

ব্যস্ততম জীবনে উদ্বেগ আর অস্থিরতা নতুন নয়। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে কোন ফল সাহায্য করতে পারে?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৩ ১১:০১
Symbolic Image.

প্রতীকী ছবি।

গরমে স্বস্তি দিতে পারে এমন খাবারের তালিকায় একেবারে উপরের দিকে থাকে তরমুজ। এই ফলে জলের পরিমাণ ৯২ শতাংশ। বাকি ৮ শতাংশ হল চিনি। শরীর শুকিয়ে যাওয়া গরমকালের অন্যতম প্রধান সমস্যা। তরমুজ শরীরের সজীবতা বজায় রাখে। তবে তরমুজের গুণ এখানেই সীমাবদ্ধ নেই। তরমুজ মানসিক উদ্বেগ দূর করতেও সহায়তা করে। তরমুজের এই উপকারিতার কথা অনেকেরই অজানা। তবে চিকিৎসকেরা অবশ্য এই বিষয়ে সিলমোহর দিয়েছেন।

তরমুজে রয়েছে ভিটামিন বি৬, যা উদ্বেগ কমায়। মানসিক স্থিরতা বজায় রাখে। অনেকেই আছেন যাঁরা অল্পতেই অস্থির হয়ে পড়েন। তাঁদের জন্য তরমুজ কিন্তু সত্যিই উপকারী হতে পারে। মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে কেন তরমুজের উপর ভরসা করা যায়?

বিভিন্ন ভিটামিনে সমৃদ্ধ তরমুজ

চিকিৎসকেদের মতে, মানসিক উদ্বেগের অন্যতম একটি কারণ হল শরীরে ভিটামিন এ, সি এবং ই-এর ঘাটতি। এই ভিটামিনের অভাবে অস্থিরতা, অবসাদের জন্ম হয়। ভিটামিন সি তো বটেই, বাকি উপাদানগুলিও তরমুজে ভরপুর পরিমাণে রয়েছে। তরমুজ শরীরে ভিটামিনের ঘাটতি পূরণ করে মনের যত্ন নেয়।

Image of Water Melon.

তরমুজ যত্ন নেয় মনের। ছবি: সংগৃহীত।

পেটের স্বাস্থ্য ভাল রাখে

পেটের স্বাস্থ্যের সঙ্গে মানসিক স্বাস্থ্যেরও যোগাযোগ রয়েছে। পেটখারাপ হলে কিংবা অন্য কোনও সমস্যা হলে মনের উপরেও তার প্রভাব পড়ে। এ ক্ষেত্রে তরমুজ তাই গোড়া থেকে সমস্যার সমাধান করে। তরমুজে থাকা পলিফেনল ব্যাক্টেরিয়া সংক্রমণের আশঙ্কা দূর করে পেটের খেয়াল রাখে।

শরীরে আর্দ্রতা বজায় রাখা

তরমুজ হল জলের সমৃদ্ধ উৎস। শরীরে জলের ঘাটতি তৈরি হতে দেয় না এই ফল। শরীরে জলের অভাব ঘটলে নানা ধরনের সমস্যা দেখা যায়, অবসাদ এবং উদ্বেগ তার মধ্যে অন্যতম। সেই ঝুঁকি এড়াতে পারে প্রচুর জলসমৃদ্ধ তরমুজ।

anxiety Fruit summer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy