Advertisement
E-Paper

অফিসে বসে বসেই ওজন বাড়ছে? ৩টি উপায় জানা থাকলে চেহারা থাকবে ছিপছিপে

অফিসে কাজের চাপে হাঁটাহাঁটি করে নেওয়ার সুযোগ প্রায় থাকেই না। তবে বসে বসে কাজ করেও নিয়ন্ত্রণে রাখতে পারেন ওজন। শুধু মেনে চলতে হবে কয়েকটি সহজ নিয়ম।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৩ ১৫:৪৯
Symbolic Image.

বসে বসে কাজ করেও নিয়ন্ত্রণে রাখতে পারেন ওজন। প্রতীকী ছবি।

নিয়মিত শরীরচর্চা না করা, রুটিন মেনে খাওয়াদাওয়া না করা, বেলাগাম জীবনযাপন— ওজন বেড়ে যাওয়ার নেপথ্যে মূলত এই কারণগুলিই থাকে। তবে পুষ্টিবিদরা জানাচ্ছেন, মোটা হয়ে যাওয়ার অন্যতম কারণ হল এক জায়গায় বসে থেকে কাজ করা। অফিসে কাজের চাপে হাঁটাহাঁটি করে নেওয়ার সুযোগ প্রায় থাকেই না। আর এতেই বাড়ছে ওজন। তবে বসে বসে কাজ করেও নিয়ন্ত্রণে রাখতে পারেন ওজন। শুধু মেনে চলতে হবে কয়েকটি সহজ নিয়ম।

১) অনেকে কাজ করার ফাঁকে মুখ চালাতে পিৎজ়া, বার্গার, রোল, চাউমিনের মতো মুখরোচক খাবার আনিয়ে নেন। নিত্যদিন এই ধরনের খাবার খাওয়ার অভ্যাসে ওজন বাড়ে দ্রুত। তাই বসে থাকলেও ওজন যাতে না বাড়ে, তার জন্য ভাজাভুজি এড়িয়ে চলুন। বদলে বাদাম, ড্রাই ফ্রুটস, ফলের মতো স্বাস্থ্যকর খাবার খান।

২) তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে অনেকেই অফিসে টিফিন বানিয়ে নিয়ে আসার ফুরসত পান না। অগত্যা পেট ভরাতে ভরসা রাখতে হয় বাইরের খাবারে। রোজ এমন চলতে থাকলে ওজন বাড়বেই। চেষ্টা করুন অন্তত দুপুরের খাবারটা বাড়ি থেকে আনার।

৩) টানা এক জায়গায় বসে না থেকে মাঝেমাঝে একটু বিরতি নিন। হাঁটাচলা করুন। চেয়ারে বসেই দরকার হলে ব্যায়াম করে নিন। হেলান দিয়ে না বসে শিরদাঁড়া সোজা করে বসুন। তাতে কিছুটা হলেও ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

Weight Loss Health
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy