Advertisement
E-Paper

Rice Wash: চাল না ধুয়েই ভাত রান্না করলে কী হয়

চালের প্যাকেটে রান্না করার আগে ধুয়ে নেওয়ার পরামর্শ দেওয়া থাকে। কিন্তু এই নিয়ম না মানলে কী হয়?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৩২
যে কারণে ফল বা সব্জি রান্নার আগে ধুয়ে নিতে হয়, তেমন চালও ধোয়া প্রয়োজন

যে কারণে ফল বা সব্জি রান্নার আগে ধুয়ে নিতে হয়, তেমন চালও ধোয়া প্রয়োজন

বাঙালি বাড়িতে এখনও দিনে এক বার অন্তত ভাত রান্না হয়েই থাকে। খেয়াল করলে দেখা যাবে, অধিকাংশ চালের প্যাকেটে রান্না করার আগে ধুয়ে নেওয়ার পরামর্শ দেওয়া থাকে। অনেকের মনে হতেই পারে এ এক অপ্রয়োজনীয় কাজ। কিন্তু চাল ধুয়ে নেওয়ার অনেক কারণ রয়েছে।

ঠিক যে কারণে ফল বা সব্জি রান্নার আগে ধুয়ে নিতে হয়, তেমন চালও ধোয়া প্রয়োজন। আপনার বাড়ির কাছের দোকান পর্যন্ত পৌঁছনোর জন্য ফল-সব্জির মতো নানা জায়গা পেরিয়ে আসতে হয় এই চালকেও। পথে ধুলো, ময়লার সংস্পর্শে আসতেই হয়। তাই নোংরা হয়ে যায়। সেই চাল ধুয়ে নিলে ব্যবহারের জন্য পরিষ্কার হয়ে যায়।

না ধোয়া হলে সেই চাল ভাল ফোলে না

না ধোয়া হলে সেই চাল ভাল ফোলে না

আর চাল না ধুয়ে নিলে কী হতে পারে?

প্রথম আশঙ্কা থাকে অসুস্থ হয়ে পড়ার। শরীরের ক্ষতি করতে পারে না এতে উপস্থিত ধুলো-ময়লা। তা নিয়মিত শরীরে প্রবেশ করলে নানা ধরনের অসুস্থতার সূত্রপাত ঘটাতে পারে।

পাশাপাশি, ভাতের স্বাদও অন্য রকম হয়। চাল না ধুয়েই যদি রান্না করতে বসিয়ে দেন, তবে অনেক সময়ে ভাত গলে যাওয়ার আশঙ্কা থাকে। বহু ক্ষেত্রে না ধোয়া হলে সেই চাল ভাল ফোলে না। সেই ভাত হজম করাও কঠিন হতে পারে।

Rice water cooking Rice Recipes
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy