Advertisement
E-Paper

দইয়ের তুলনায় গ্রিক ইয়োগার্ট খেলে কারা বেশি উপকার পাবেন? কী কী বাড়তি সুবিধা পাওয়া যায়?

সাধারণ দইয়ের তুলনায় গ্রিক ইয়োগার্টে ক্যালোরির মাত্রা, প্রোটিনের মাত্রা এবং ফ্যাটের মাত্রা বেশি থাকে। অন্য দিকে, দইয়ের তুলনায় এতে কার্বোহাইড্রেটের মাত্রা কম। গরমের দিনে রোজের ডায়েটে গ্রিক ইয়োগার্ট রাখলে কী কী উপকার পাবে শরীর?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৪:৩৬
দইয়ের তুলনায় গ্রিক ইয়োগার্টের পুষ্টিগুণ কি বেশি?

দইয়ের তুলনায় গ্রিক ইয়োগার্টের পুষ্টিগুণ কি বেশি? ছবি: সংগৃহীত।

গ্রিক ইয়োগার্ট তৈরির সময়ে নানা প্রক্রিয়ায় ওয়ে ছেঁকে নেওয়া হয়। সাধারণ দইয়ে ওয়ের মাত্রা বেশি থাকে। ওয়ে হল ল্যাকটোজ় আর দুধের মধ্যে থাকা প্রাকৃতিক শর্করা। এতে উপকারী ব্যাক্টেরিয়ার পরিমাণও বেশি থাকে। তা ছাড়া, সাধারণ দইয়ের থেকে গ্রিক ইয়োগার্ট অনেক বেশি ঘন হয়। সাধারণ দইয়ের তুলনায় গ্রিক ইয়োগার্টে ক্যালোরির মাত্রা, প্রোটিনের মাত্রা এবং ফ্যাটের মাত্রা বেশি থাকে। অন্য দিকে, দইয়ের তুলনায় এতে কার্বোহাইড্রেটের মাত্রা কম।

গরমের দিনে রোজের ডায়েটে গ্রিক ইয়োগার্ট রাখলে কী কী উপকার পাবে শরীর?

১) গ্রিক ইয়োগার্ট হজমশক্তি বৃদ্ধি করে। গরমের সময়ে পেটের সমস্যা লেগেই থাকে। গ্রিক ইয়োগার্টে থাকা উপকারী ব্যাক্টেরিয়া পেটের সমস্যার হাত থেকে শরীরকে রক্ষা করে।

Advertisement

২) গ্রিক ইয়োগার্টে ভরপুর মাত্রায় প্রোটিন থাকে। তাই গরমের দিনে এই খাবারটি খেলে পেট অনেক ক্ষণ ভরা থাকে। ভাজাভুজি, তেলমশলাদার খাবার দেখলেও খেতে ইচ্ছে করে না। ফলে ওজনও নিয়ন্ত্রণে থাকে আর পেটও ঠিক থাকে।

৩) হাড়ের ক্ষয় রুখতে পারে গ্রিক ইয়োগার্ট। এতে থাকা ক্যালশিয়াম আর প্রোটিন হাড় ভাল রাখার জন্য ভীষণ উপকারী। সাধারণ দইয়ের তুলনায় গ্রিক ইয়োগার্টে ল্যাকটোজ়ের পরিমাণ কম থাকে। তাই ল্যাকটোজ় সহ্য হয় না যাঁদের, তাঁদের অনেকেরই গ্রিক ইয়োগার্ট খেলে সমস্যা হয় না।

৪) গ্রিক ইয়োগার্ট রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে। মরসুম বদলের সময়ে এই দই খেলে জ্বর-সর্দি-কাশির সমস্যা কম হয়।

৫) গ্রিক ইয়োগার্ট হাড় মজবুত করতে সাহায্য করে। পুরুষদের তুলনায় মহিলারা বেশি মাত্রায় ক্যালসিয়ামের অভাবে ভোগেন। তাঁরা যদি নিয়মিত গ্রিক ইয়োগার্ট খান, হাড়ের দুর্বলতার সমস্যা কমতে পারে।

গ্রিক ইয়োগার্ট কি সাধারণ দইয়ের তুলনায় বেশি উপকারী?

পুষ্টিবিদ পম্পিতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি আমার রোগীদের সাধারণ দই খাওয়ারই পরামর্শ দিই। গ্রিক ইয়োগার্ট দইয়ের তুলনায় অনেকটাই দামি হয়। রোগীদের উপর আর্থিক চাপ বাড়ানোর পক্ষপাতী আমি নই। সাধারণ দইও ডায়েটে রাখলে শরীরের অনেক রকম সমস্যা দূর হয়। গরমে সাধারণ দই নিয়ম করে খেলেই হবে। তবে নিঃসন্দেহে গ্রিক ইয়োগার্টের পুষ্টিগুণ বেশি। বিশেষ করে যাঁরা নিয়মিত জিমে যান, তাঁদের পেশিশক্তি বৃদ্ধি ও পেশির গঠন ও মেরামতির জন্য গ্রিক ইয়োগার্ট বেশি উপকারী।’’

Greek Yogurt Benefits Curd Benefits
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy