Advertisement
E-Paper

কোলেস্টেরল হতে পারে রোগাদেরও! ওজন কম হওয়া সত্ত্বেও এই রোগে আক্রান্ত হওয়ার কারণ কী?

রোগাদের নাকি কোলেস্টেরলের ঝুঁকি নেই। চিকি়ৎসকদের মতে, এই ধারণা একেবারেই ভুল। ওজন কম থাকলে কোলেস্টেরলের ঝুঁকি কম হলেও, রোগা ব্যক্তি কখনওই কোলেস্টেরলে আক্রান্ত হতে পারেন না, এমনটা নয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১৫:৩৯
রোগা হয়েও কোলেস্টেরলের ঝুঁকি বাড়ে কিসে?

রোগা হয়েও কোলেস্টেরলের ঝুঁকি বাড়ে কিসে? ছবি: সংগৃহীত।

অনেকের মধ্যেই এমন ধারণা আছে যে, কোলেস্টেরলের মতো রোগ কেবল মাত্র মোটা মানুষের শরীরেই দেখা যায়। রোগাদের নাকি কোলেস্টেরলের ঝুঁকি নেই। চিকি়ৎসকদের মতে, এই ধারণা একেবারেই ভুল। ওজন কম থাকলে কোলেস্টেরলের ঝুঁকি কম হলেও, রোগা ব্যক্তি কখনওই কোলেস্টেরলে আক্রান্ত হতে পারেন না, এমনটা নয়।

রোগাদের কী কী কারণে কোলেস্টেরল ধরা পড়তে পারে?

১) ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরোলেমিয়া রোগে আক্রান্ত হলে জিনগত ত্রুটি থাকার জন্য লিভার থেকে বেশি কোলেস্টেরল তৈরি হয় এবং খারাপ কোলেস্টেরল শরীরে কম ধ্বংস হয়। সে ক্ষেত্রে রোগা হলেও শরীরে কোলেস্টেরলের মাত্রা বেশি হয়।

২) যাঁরা ডায়াবিটিস, থাইরয়েড বা ফ্যাটি লিভারের মতো অসুখে ভুগছেন তাঁদেরও কোলেস্টেরলে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি।

৩) অনেক মানুষ এমন আছেন যাঁরা রোগা হলেও খুবই অস্বাস্থ্যকর খাবার খান। প্রক্রিয়াজাত খাবার, প্যাকেটজাত খাবার, তেলেভাজা— এই সব খাবার নিয়ম করে খেলেও কোলেস্টেরল শরীরে বাসা বাঁধবেই।

৪) রোগা হলেও অনেক মানুষ অলস প্রকৃতির হন। তাঁরা শারীরচর্চা করেন না একেবারেই। শারীরচর্চা করলে ভাল কোলেস্টেরলের (এইচডিএল) মাত্রা বাড়ে আর খারাপ কোলেস্টেরলের (এলডিএল) মাত্রা কমে। আর শারীরচর্চা না করলে স্বাভাবিক ভাবেই এলডিএল-এর মাত্রা বেড়ে যায়।

৫) যাঁরা মদ্যপান করেন বা ধূমপান করেন, তাঁরা রোগা হলেও তাঁদের শরীরে কোলেস্টেরল বাসা বাঁধতেই পারে যখন তখন।

Cholesterol
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy