Advertisement
E-Paper

Tea with Bad Snacks: ৩ খাবার: চায়ের সঙ্গে খেলে হতে পারে মারাত্মক বিপদ

কিছু খাবার আছে, যেগুলি চায়ের সঙ্গে খেলে শরীরের ক্ষতি হতে পারে। তেমন কয়েকটি খাবারের তালিকা রইল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২২ ২০:৪১
চায়ের সঙ্গে কিছু খাবার খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।

চায়ের সঙ্গে কিছু খাবার খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। ছবি- সংগৃহীত

সকালের আলসেমি কাটাতে এক কাপ চায়ে চুমুক না দিলে চলে না। বিকেলে বন্ধুদের সঙ্গে আড্ডাতেও চা যেন মধ্যমণি। চায়ের সঙ্গে চপ, শিঙারা, চানাচুরের মতো মুখরোচক খাবার থাকলে জমে যায় আ়ড্ডা। কিন্তু চায়ের সঙ্গে কিছু খাবার খাওয়ায় বিধি-নিষেধ রয়েছে। এমন কিছু খাবার আছে, যেগুলি চায়ের সঙ্গে খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। বদহজম, অম্বল, কোষ্ঠকাঠিন্যের মতো নানা শারীরিক সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কাও থেকে যায়।

ময়দার তৈরি খাবার

চায়ের সঙ্গে ময়দার তৈরি বিস্কুট খান অনেকেই। চায়ে বিস্কুট ডুবিয়ে খাওয়ার মধ্যে আলাদাই আনন্দ। তবে চিকিৎসকরা বলছেন, চায়ের সঙ্গে ময়দার তৈরি বিস্কুট বা অন্য কোনও খাবার না খাওয়াই ভাল। এই অভ্যাস হজমজনিত নানা সমস্যার সৃষ্টি করতে পারে।

ঠান্ডা পানীয়

চা পানের আগে বা পরে ঠান্ডা কোনও পানীয় না খাওয়াই ভাল। গরম চা খাওয়ার পরেই ঠান্ডা কোনও পানীয় খেলে পেটের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। বদহজম, অম্বলের মতো সমস্যাও দেখা দিতে পারে।

টক জাতীয় খাবার

দুধ চা বা লিকার চায়ের পরিবর্তে অনেকেই লেবু চা খেতে বেশি ভালবাসেন। চায়ের মধ্যে লেবুর রস মেশানোর ফলে শরীরের পরিপাক ক্রিয়া অস্বাভাবিক কিছু প্রতিক্রিয়া দেখা দিতে থাকে। লেবু চা খাওয়ার সঙ্গে সঙ্গে অনেকেরই সেই জন্য মুখের স্বাদ টক হয়ে যায়। অম্বল হয়ে যায় বলেই টক টক লাগে।

Health Tea Empty Stomach
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy