Advertisement
E-Paper

১৪২৭ নববর্ষ: নতুন বছর কেমন যাবে মিথুন রাশির? জেনে নিন

আসছে ১৪২৭ সন। এই নতুনত্বের সঙ্গে আলিঙ্গনে মিশে থাকে বহু চাওয়া-পাওয়া, আশা আকাঙ্খার হিসেব-নিকেশ। প্রত্যেকেরই মনে কৌতূহল থাকে, কেমন কাটবে নতুন বছর। এক নজরে দেখে নেওয়া যাক, বাংলা নববর্ষ ১৪২৭ কেমন কাটতে চলেছে মিথুন রাশির।

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২০ ০০:০৭

আসছে ১৪২৭ সন। এই নতুনত্বের সঙ্গে আলিঙ্গনে মিশে থাকে বহু চাওয়া-পাওয়া, আশা আকাঙ্খার হিসেব-নিকেশ। প্রত্যেকেরই মনে কৌতূহল থাকে, কেমন কাটবে নতুন বছর।এক নজরে দেখে নেওয়া যাক, বাংলা নববর্ষ ১৪২৭ কেমন কাটতে চলেছে মিথুন রাশির।

১৪২৭ সনের গ্রহের অবস্থান অনুযায়ী মিথুন রাশির সামগ্রিক পরিস্থিতির উন্নতির সুযোগ আসতে পারে। যদি কোনও দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে তবে তার সার্থক রূপ পাওয়া অসম্ভব নয়। বিশেষ করে কোনও দীর্ঘমেয়াদী ব্যবসায় বিনিয়োগ লাভদায়ক হবে। অর্থনৈতিক ব্যাপারে শুভ বলা যায় এই বছরকে।

আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতির আশা যায়। দীর্ঘ দিনের শত্রুতার অবসান হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। পারিপার্শ‌্বিক ক্ষেত্রে প্রভাব বৃদ্ধির সম্ভাবনা আছে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের উন্নতির সম্ভাবনা দেখা যায়।

আরও পড়ুন: ১৪২৭ নববর্ষ: নতুন বছর কেমন যাবে বৃষ রাশির? জেনে নিন

শিক্ষাক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের সম্ভাবনা আছে। তবে পড়াশোনায় আশানুরূপ ফল লাভে বাধা আসতে পারে। সন্তানের শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে।সন্তানরা শিক্ষাক্ষেত্রে ও কর্মক্ষেত্রে অনেক বেশি উন্নতি করবে।পারিবারিক কারণে ব্যস্ততার সম্ভাবনা আছে।

অবিবাহিতাদের বিয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে নভেম্বরের মাঝামাঝি সময় থেকে বিয়েতে বাধা ও বিলম্ব হতে পারে। পরিচিত পরিবারে বিয়ের সম্ভাবনা। দাম্পত্য কলহের অবসান হতে পারে। অহেতুক চিন্তা করার জন্য মানসিক আঘাত পাওয়ার সম্ভাবনা। শরীরের প্রতি যত্ন না নিলে শয্যাশায়ী হওয়ার আশঙ্কা আছে।

Bengali New Year Birth Chart
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy