অন্দরমহলের পাশাপাশি বাড়ির বারান্দাও বাস্তুনিয়ম মেনে সাজানো আবশ্যক। বাস্তুশাস্ত্র অনুযায়ী, বারান্দায় দোলনা রাখার ক্ষেত্রে তার দিক এবং অবস্থানের গুরুত্ব অনেক। সঠিক দিকে দোলনা রাখলে তা পরিবারে ইতিবাচক শক্তি ও প্রশান্তি বয়ে আনে। বাস্তুনিয়ম না মেনে ভুল দিকে দোলনা ঝুলিয়ে দিলে তা ব্যক্তিজীবনে অশান্তির ঝড় বয়ে নিয়ে আসে। বাস্তু মেনে বারান্দায় দোলনা রাখার নিয়মগুলি জেনে নিন—
- বারান্দার উত্তর বা পূর্ব দিকে দোলনা রাখলে তা বাস্তুশাস্ত্র অনুসারে শুভ বলে মনে করা হয়। এই দিকগুলি থেকে ইতিবাচক শক্তি প্রবাহ হয়।
- উত্তর বা পূর্ব দিকে দোলনা রাখার জায়গা পাওয়া না গেলে বারান্দার উত্তর-পশ্চিম দিকেও দোলনা ঝোলাতে পারেন।
আরও পড়ুন:
- দোলনায় বসার সময় আপনার মুখ কোন দিকে থাকবে, সেটিও গুরুত্বপূর্ণ। খেয়াল রাখবেন, দোলনায় বসার পর আপনার মুখ যেন উত্তর বা পূর্ব দিকে থাকে। সেই ভাবে দোলনাটি স্থাপন করুন। এটি একাগ্রতা ও শান্তি বৃদ্ধিতে সহায়তা করে। দক্ষিণ দিকে মুখ করে বসা এড়িয়ে চলাই ভাল।
- বাস্তুমতে, কাঠের দোলনা ব্যবহার করা শুভ। কাঠ প্রাকৃতিক উপাদান হওয়ায় এটি ঘরে ইতিবাচক স্পন্দন বজায় রাখে। ধাতব দোলনা ব্যবহার করা যেতে পারে। তবে, প্লাস্টিকের দোলনা এড়িয়ে চলাই শ্রেয়।
- দোল খাওয়ার সময় যেন কোনও শব্দ না হয়। দোলনার শব্দ বাস্তুদোষ তৈরি করতে পারে এবং তা অশান্তির কারণ হতে পারে।
- দোলনার অবস্থানগত দিক নিয়েও সতর্ক থাকা প্রয়োজন। দোলনাটি যেন দেওয়ালের সঙ্গে একদম লেগে না থাকে। দেওয়াল থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে দোলনা ঝোলানো উচিত।
- বারান্দার ঠিক মাঝখানে বা চলাচলের পথে দোলনা রাখবেন না, এর ফলে শক্তির প্রবাহ বাধাগ্রস্ত হয়।
- দোলনার আশপাশে কিছু সতেজ ইন্ডোর প্ল্যান্ট রাখুন। এটি বারান্দার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ইতিবাচক শক্তিকেও আকৃষ্ট করে।