Advertisement
E-Paper

মকর লগ্নের জাতকদের কেমন যাবে ২০২০ সাল

মকর লগ্নের ক্ষেত্রে শনি লগ্ন ও দ্বিতীয় পতি। শনি বলশালী হলে শনির দশায় জাতকের স্বাস্থ্য, সম্মান ও ধন লাভ হতে পারে। আবার শনির প্রভাবে আয়ুবৃদ্ধি হওয়াও সম্ভব। যাই হোক, আসুন জেনে নেওয়া যাক মকর লগ্নের ক্ষেত্রে ২০২০ সালটি কেমন যেতে পারে।

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২০ ০০:০৬

মকর লগ্নের ক্ষেত্রে শনি লগ্ন ও দ্বিতীয় পতি। শনি বলশালী হলে শনির দশায় জাতকের স্বাস্থ্য, সম্মান ও ধন লাভ হতে পারে। আবার শনির প্রভাবে আয়ুবৃদ্ধি হওয়াও সম্ভব। যাই হোক, আসুন জেনে নেওয়া যাক মকর লগ্নের ক্ষেত্রে ২০২০ সালটি কেমন যেতে পারে।

গত বছরের অনেক খারাপ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এই বছর একেবারে রুটিন মাফিক জীবন যাপন করতে পারলে ভাল হবে। কাজে মন বসানো সমস্যার হবে, তবে শান্তি পাওয়া সহজ হবে না। তবুও বিভিন্ন কারণে এ বছর মানসিক আনন্দ দেখা দেবে তবে তা প্রকাশ পাবে না।

সরকারি বা বেসরকারি সংস্থায় চাকরি হবে অনেকেরই। এ বছর চাকরির ক্ষেত্র মোটামুটি ভালই যাবে। অনেকেরই বেসরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সুযোগ আসতে পারে। খুব ভাল কাজ করে প্রশংসা পেতে পারেন।

আরও পড়ুন: ধনু লগ্নের জাতকদের কেমন যাবে ২০২০ সাল

২০২০ সালে এই লগ্নের অনেকেই নতুন ব্যবসায় হাত দিতে পারেন। সহজেই ঋণ নিয়ে ব্যবসা করতে পারবেন, তবে অকারণে ক্ষমতার বাইরে গিয়ে টাকা ধার করতে যাবেন না। অতিরিক্ত কোনও ঝামেলাও বহন করতে যাবেন না। আপনার জীবনযাত্রা দেখে বোঝা যায় আপনি ব্যয় করতে পারেন। ‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না’ কথাটি মনে রাখা প্রয়োজন।

বর্তমান বছরে স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে। খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সাবধান হতে হবে। স্বাস্থ্যসম্মত এবং পরিমিত আহার দরকার। পরিবারের কারও স্বাস্থ্যহানীর জন্য সামান্য উদ্বেগ বাড়তে পারে।

এই লগ্নের কেউ কেউ সমাজে কোনও ভাবে হেয় প্রতিপন্নও হতে পারেন। কোনও মামলাতেও জড়িয়ে পড়তে পারেন কেউ। চোখ কান খোলা রেখে সতর্ক থাকার চেষ্টা করুন। কারও কারও বড় রকমের ক্ষতি হতে পারে। কারও সঙ্গে অযথা বিবাদে যাবেন না। এমনিতেই বছরটি সাফল্যের বছর। নিজের পায়ে কুড়ুল মেরে, নিজের ক্ষতি করতে যাবেন না। কাজের মাঝখানে কিছুটা সময় অবসরে কাটান।

Birth Chart Capricorn
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy