Advertisement
E-Paper

জুন মাসে দুর্দান্ত আয় হতে পারে এই চার রাশির

মেষ রাশির আয়ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান আয়ের ক্ষেত্রে শুভফল দান করবে। মেষ রাশি আয়ের ক্ষেত্রে শুভফল পাবে।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ৩০ মে ২০২২ ০৮:২২
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

মেষ রাশির আয়ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান আয়ের ক্ষেত্রে শুভফল দান করবে। মেষ রাশি আয়ের ক্ষেত্রে শুভফল পাবে।

বৃষ রাশির আয়ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান সহাবস্থান মঙ্গলের। আয়ক্ষেত্র অশুভ যোগে অবস্থান করলেও বৃষ রাশি আয়ের ক্ষেত্রে শুভফল প্রাপ্ত হবে।

মিথুন রাশির আয়ক্ষেত্রে রাহু এবং শুক্রের অবস্থান। আয়ক্ষেত্রের অবস্থান অশুভ যোগে। আয়ের ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম, মধ্যম বা মিশ্রফল প্রাপ্তির যোগ।

কর্কট রাশির আয়ক্ষেত্রে অবস্থান রবি এবং বুধের। মাসের প্রথমার্ধে আয়ের ক্ষেত্রে খুব শুভফল পাওয়া না গেলেও পরবর্তী অর্ধে শুভফল প্রাপ্ত হবে।

সিংহ রাশির আয়ের ক্ষেত্র মাসের প্রথমার্ধে শুভফল প্রাপ্ত হলেও পরবর্তী অর্ধে ফলের পরিবর্তন ঘটবে।

কন্যা রাশির আয়ের ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক আয়ের ক্ষেত্রে খুবই শুভফল দান করবে।

তুলা রাশির আয়ক্ষেত্রের সঙ্গে সম্পর্ক রাহু এবং শনির। আয়ের ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা খুব কম।

বৃশ্চিক রাশির আয়ক্ষেত্রের সঙ্গে সম্পর্ক বৃহস্পতি এবং মঙ্গলের। বৃহস্পতির দৃষ্টি বৃশ্চিক রাশির আয়ের ক্ষেত্রে শুভফল দান করবে।

ধনু রাশির আয়ের ক্ষেত্রে অবস্থান কেতুর। ধনু রাশির আয়ের ক্ষেত্রে পূর্ণ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম।

মকর রাশির আয়ক্ষেত্রের সঙ্গে দৃষ্টি সম্পর্ক বৃহস্পতি এবং শনির। বৃহস্পতির দৃষ্টি মকর রাশির আয়ের ক্ষেত্রে শুভফল দান করবে।

কুম্ভ রাশির আয়ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান। কুম্ভ রাশির আয়ের ক্ষেত্রে শুভফল লাভ।

মীন রাশির আয়বক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান। শুভফল লাভ মীন রাশির আয়ের ক্ষেত্রের।

Income
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy