Advertisement
E-Paper

Love Life: অগস্টে কোন রাশি প্রেমে হাবুডুবু খাবে, কার ভাঙতে পারে প্রেম, জেনে নিন

অগস্ট মাসে বৃষ রাশিতে অবস্থান করছে রাহু। কর্কট রাশিতে অবস্থান করছে রবি এবং বুধ। রবি আগামী ১৭ অগস্ট থেকে পরবর্তী সিংহ রাশিতে অবস্থান করবে।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২১ ০৮:২১
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

অগস্ট মাসে বৃষ রাশিতে অবস্থান করছে রাহু। কর্কট রাশিতে অবস্থান করছে রবি এবং বুধ। রবি আগামী ১৭ অগস্ট থেকে পরবর্তী সিংহ রাশিতে অবস্থান করবে। বুধ আগামী ৯ অগস্ট থেকে ২৬ অগস্ট রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে অবস্থান করবে এবং ২৭ অগস্ট থেকে নিজের ক্ষেত্র কন্যা রাশিতে অবস্থান করবে। সিংহ রাশিতে একসঙ্গে অবস্থান করছে মঙ্গল এবং শুক্র। শুক্র আগামী ১২ অগস্ট থেকে পরবর্তী কন্যা রাশিতে অবস্থান করবে। বৃশ্চিক রাশিতে অবস্থান করছে কেতু। মকর রাশিতে নিজের ক্ষেত্রে বক্রগতিতে অবস্থান করছে শনি। কুম্ভ রাশিতে বক্রগতিতে অবস্থান করছে বৃহস্পতি।

মেষ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতি এবং শনির দৃষ্টি সম্পর্ক থাকায় দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। প্রেমপ্রীতির ক্ষেত্রেও শুভ। মাসের দ্বিতীয় অর্ধে প্রেমপ্রীতির ক্ষেত্রে সামান্য অবনতির সম্ভাবনা আছে।

বৃষ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে কেতুর অবস্থানে দাম্পত্য সুখের ক্ষেত্রে খুব ভাল ফল আশা করা যায় না। মধ্যম প্রেমপ্রীতির ক্ষেত্র।

মিথুন রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল আশা করা যায়। শুভ প্রেমপ্রীতির ক্ষেত্র।

কর্কট রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে রাশি অধিপতির নিজের ক্ষেত্রে বক্রী অবস্থান। রবি, বুধ এবং রাহুর সঙ্গে দৃষ্টি সম্পর্ক। দাম্পত্য সুখের ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা। প্রেমপ্রীতির ক্ষেত্রে খুব শুভ ফল আশা করা যায় না।

সিংহ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান এবং মঙ্গল এবং শুক্রের সঙ্গে দৃষ্টি সম্পর্কের ফলে দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। প্রেমপ্রীতির ক্ষেত্রেও শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

কন্যা রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টি সম্পর্কের ফলে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য সুখের ক্ষেত্রে। মাসের দ্বিতীয় অর্ধে শুভ। মধ্যম প্রেমপ্রীতির ক্ষেত্র।

তুলা রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। শুভ প্রেমপ্রীতির ক্ষেত্র।

বৃশ্চিক রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা। মধ্যম প্রেমপ্রীতির ক্ষেত্র।

ধনু রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্কে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য সুখের ক্ষেত্রে। শুভ প্রেমপ্রীতির ক্ষেত্র।

মকর রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টি সম্পর্ক। দাম্পত্য সুখের ক্ষেত্রে অবস্থান করছে রবি। দাম্পত্য সুখের ক্ষেত্রে খুব শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। মাসের দ্বিতীয় অর্ধে ফলের পরিবর্তন ঘটবে। মধ্যম প্রেমপ্রীতির ক্ষেত্র।

কুম্ভ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে মঙ্গল এবং শুক্রের সহাবস্থান। দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। বাদানুবাদ থাকলেও শুভ। মাসের দ্বিতীয় অর্ধে ফল পরিবর্তন। শুভ প্রেমপ্রীতির ক্ষেত্র।

মীন রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। মাসের দ্বিতীয় অর্ধে শুভত্ব বৃদ্ধি পাবে। মধ্যম প্রেমপ্রীতির ক্ষেত্র।

Birth C hart
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy