Advertisement
E-Paper

অগস্টে কোন রাশি ভাল আয় করবেন, কার হবে লোকসান, জেনে নিন

মেষ রাশির আয় অধিপতি গ্রহ শনির নিজ ক্ষেত্রে শুভ অবস্থান। আয় বা লাভ স্থানে বৃহস্পতির অবস্থান। মঙ্গল এবং শুক্রের সঙ্গে দৃষ্টি সম্পর্কের ফলে আয় বা লাভের ক্ষেত্রে মেষ রাশির শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২১ ০৮:১১
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

মেষ রাশির আয় অধিপতি গ্রহ শনির নিজ ক্ষেত্রে শুভ অবস্থান। আয় বা লাভ স্থানে বৃহস্পতির অবস্থান। মঙ্গল এবং শুক্রের সঙ্গে দৃষ্টি সম্পর্কের ফলে আয় বা লাভের ক্ষেত্রে মেষ রাশির শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

বৃষ রাশির আয় অধিপতি গ্রহ বৃহস্পতি। বৃষ রাশির আয় রাশির সঙ্গে শনির দৃষ্টি সম্পর্ক থাকায় বেশি পরিশ্রম আয়ের ক্ষেত্রে সাফল্য দেবে। মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা আয় বা লাভের ক্ষেত্রে।

মিথুন রাশির আয়ের ক্ষেত্র মেষ, অধিপতি গ্রহ মঙ্গল। শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা আয় বা লাভের ক্ষেত্রে।

কর্কট রাশির আয়ের ক্ষেত্র বৃষ রাশি, অধিপতি গ্রহ শুক্র। আয়ের ক্ষেত্রে রাহুর অবস্থান মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা। হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে।

সিংহ রাশির আয়ের ক্ষেত্র মিথুন রাশি, অধিপতি গ্রহ বুধ। মিথুন রাশির সঙ্গে দৃষ্টি সম্পর্ক বৃহস্পতির। সিংহ রাশির আয়ের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

কন্যা রাশির আয়ের ক্ষেত্র কর্কট রাশি, অধিপতি গ্রহ চন্দ্র। কর্কট রাশিতে একত্রে অবস্থান করছে রবি এবং বুধ। দৃষ্টি সম্পর্ক শনির সঙ্গে। আয় বা লাভের ক্ষেত্রে মাসের প্রথম অর্ধে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা কন্যা রাশির। পরবর্তী অর্ধে তুলনামূলক শুভ।

তুলা রাশির আয় বা লাভের ক্ষেত্র সিংহ রাশি, অধিপতি গ্রহ রবি। তুলা রাশির আয়ের ক্ষেত্রের সঙ্গে দৃষ্টি সম্পর্ক বৃহস্পতির। শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা মাসের প্রথম অর্ধে। দ্বিতীয় অর্ধে সামান্য পরিবর্তন হতে পারে।

বৃশ্চিক রাশির আয় বা লাভের ক্ষেত্র কন্যা রাশি, অধিপতি গ্রহ বুধ। কন্যা রাশির সঙ্গে দৃষ্টি সম্পর্ক রাহুর। বৃশ্চিক রাশির আয় বা লাভের ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা।

ধনু রাশির আয় বা লাভের ক্ষেত্র তুলা রাশি। অধিপতি গ্রহ শুক্র। তুলা রাশির সঙ্গে দৃষ্টি সম্পর্ক শনি এবং বৃহস্পতির। ধনু রাশির আয় বা লাভের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

মকর রাশির আয়ের ক্ষেত্র বৃশ্চিক রাশি, অধিপতি গ্রহ মঙ্গল। বৃশ্চিক রাশিতে অবস্থান করছে কেতু। আয়ের ক্ষেত্রে খুব শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।

কুম্ভ রাশির আয়ের ক্ষেত্র ধনু রাশি। অধিপতি গ্রহ বৃহস্পতি। শুভফল আশা করা যায় কুম্ভ রাশির আয়ের ক্ষেত্রে।

মীন রাশির আয়ের ক্ষেত্র মকর রাশি, অধিপতি গ্রহ শনি। শনি বক্র গতিতে অবস্থান করছে নিজের ক্ষেত্রে। মকর রাশির সঙ্গে দৃষ্টি সম্পর্ক রাহুর। আয়ের ক্ষেত্রে মধ্যম ফল লাভের সম্ভাবনা হলেও অধিক পরিশ্রম শুভ ফল দান করবে।

Birth Chart
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy