Advertisement
E-Paper

নভেম্বরে রোগ, ঋণ, এবং শত্রু সংক্রান্ত বিষয়ে কোন রাশি কেমন ফল পাবে

মেষ রাশির ষষ্ঠ ক্ষেত্রের অধিপতি গ্রহ বুধ। ষষ্ঠ ক্ষেত্রের সঙ্গে দৃষ্টি সম্পর্ক রাহু এবং বৃহস্পতির। শত্রু, ঋণ এবং রোগ সংক্রান্ত বিষয়ে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২১ ০৮:৩১
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

মেষ রাশির ষষ্ঠ ক্ষেত্রের অধিপতি গ্রহ বুধ। ষষ্ঠ ক্ষেত্রের সঙ্গে দৃষ্টি সম্পর্ক রাহু এবং বৃহস্পতির। শত্রু, ঋণ এবং রোগ সংক্রান্ত বিষয়ে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা। বৃহস্পতির রাশি পরিবর্তনের পর শত্রু, ঋণ এবং রোগ সংক্রান্ত বিষয়ে শুভ ফল প্রাপ্ত হবে। মধ্যম প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে।

বৃষ রাশির ষষ্ঠ ক্ষেত্রে অবস্থান রবি এবং মঙ্গলের, দৃষ্টি সম্পর্ক শনির সঙ্গে। বৃষ রাশির শত্রু সংক্রান্ত বিষয়ে ভোগার সম্ভাবনা নেই। শুভ ঋণ এবং রোগ সংক্রান্ত বিষয়ে। শুভ প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রেও। ২১ নভেম্বরের পর ফলের পরিবর্তন ঘটবে।

মিথুন রাশির ষষ্ঠ ক্ষেত্রে অবস্থান করছে কেতু। মাসের দ্বিতীয় অর্ধে সহাবস্থান করবে রবি। মিথুন রাশির ঋণ, শত্রু এবং রোগ সংক্রান্ত বিষয়ে সমগ্র নভেম্বর মাসে কোনও সমস্যা সৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। শুভ প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র।

কর্কট রাশির ষষ্ঠ ক্ষেত্রে অবস্থান শুক্রের। ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে বিশেষ সচেতনতা অবলম্বন জরুরি। বিশেষত বিপরীত লিঙ্গের শত্রু থেকে সাবধান। মূত্র, যৌন রোগ, কিডনির সমস্যা, গুপ্ত রোগ সংক্রান্ত বিষয়ে বিশেষ সচেতনতা অবলম্বন জরুরি। প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে শুভ ফল আশা করা যায় না।

সিংহ রাশির ষষ্ঠ ক্ষেত্রে অবস্থান করছে শনি এবং বৃহস্পতি। দৃষ্টি সম্পর্ক মঙ্গল এবং রাহুর সঙ্গে। রোগ সংক্রান্ত বিষয়ে সামান্য সমস্যা হলেও তা মারাত্মক আকার ধারণ করবে না। ঋণ, শত্রু এবং প্রতিযোগিতার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

কন্যা রাশির ষষ্ঠ রাশির অধিপতির নিজ ক্ষেত্রে শুভ অবস্থান। শত্রু, ঋণ এবং রোগ সংক্রান্ত বিষয়ে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা। মধ্যম প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে।

তুলা রাশির ষষ্ঠ রাশির অধিপতি বৃহস্পতির নীচস্ত অবস্থান, ক্ষেত্রের সঙ্গে দৃষ্টি সম্পর্ক শনি এবং কেতুর। রোগ, ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। অর্থাৎ এই সব বিষয়ে নাজেহাল হওয়ার আশঙ্কা কম। শুভ প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে।

বৃশ্চিক রাশির ষষ্ঠ রাশির অধিপতি মঙ্গল। ক্ষেত্রের সঙ্গে দৃষ্টি সম্পর্ক মঙ্গল এবং রবির। শত্রু, ঋণ এবং রোগ সংক্রান্ত বিষয়ে খুব নাজেহাল করবে না। তবে উত্তেজনা, রক্তচাপ, ক্রোধ থেকে সচেতনতা অবলম্বন জরুরি। প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে সাফল্য প্রাপ্ত হবে।

ধনু রাশির ষষ্ঠ ক্ষেত্রের অধিপতি শুক্র। ক্ষেত্রে অবস্থান করছে রাহু। দৃষ্টি সম্পর্ক মঙ্গল এবং বৃহস্পতির সঙ্গে। সচেতনতা অবলম্বন জরুরি ঋণ এবং রোগ সংক্রান্ত বিষয়ে। শত্রু সংক্রান্ত বিষয়ে খুব একটা বিব্রত করবে না। মধ্যম প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র।

মকর রাশির ষষ্ঠ রাশির অধিপতি বুধ। ক্ষেত্রের সঙ্গে দৃষ্টি সম্পর্ক শুক্রের। রোগ সংক্রান্ত বিষয়ে সচেতনতা অবলম্বন জরুরি। বিশেষত কিডনি, মূত্র, যৌন রোগ সংক্রান্ত বিষয়ে। ঋণ, শত্রু এবং প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা।

কুম্ভ রাশির ষষ্ঠ ক্ষেত্রের সঙ্গে শনি এবং বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক থাকায় মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা শত্রু, রোগ এবং ঋণ সংক্রান্ত বিষয়ে। মধ্যম প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে। ২১ নভেম্বরের পর ফলের পরিবর্তন হবে।

মীন রাশির ষষ্ঠ ক্ষেত্রের অধিপতি রবি। মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা রোগ, ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে। মধ্যম প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে।

Birth Chart
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy