Advertisement
E-Paper

নভেম্বর মাসে কোন রাশি কেমন দাম্পত্য সুখ বা প্রেমের সুখ পাবেন

মেষ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতি গ্রহ শুক্র। ক্ষেত্রে অবস্থান রবি এবং মঙ্গলের। দৃষ্টি সম্পর্ক শনির সঙ্গে। দাম্পত্য সুখের ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২১ ০৬:৩০
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

মেষ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতি গ্রহ শুক্র। ক্ষেত্রে অবস্থান রবি এবং মঙ্গলের। দৃষ্টি সম্পর্ক শনির সঙ্গে। দাম্পত্য সুখের ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা। বাকবিতণ্ডা, কথা কাটাকাটি এবং উত্তেজনার সম্ভাবনা মাসের প্রথম অর্ধে। দ্বিতীয় অর্ধে সমস্যা কিছুটা কমার সম্ভাবনা। প্রেমপ্রীতির ক্ষেত্র মধ্যম।

বৃষ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতি গ্রহ মঙ্গল। ক্ষেত্রে অবস্থান কেতুর। দাম্পত্য সুখের ক্ষেত্রে খুব শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। স্বামী, স্ত্রী সম্পর্কে মধুরতা হ্রাস পাবে। কখনও কখনও শত্রুর ন্যায় আচরণ, মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা আছে। প্রেমপ্রীতির ক্ষেত্রে শুভ, মাসের শেষ সপ্তাহে পরিবর্তন হতে পারে।

মিথুন রাশির দাম্পত্য ক্ষেত্র অধিপতি বৃহস্পতি নীচস্ত ক্ষেত্রে অবস্থান করলেও দাম্পত্য সুখের ক্ষেত্রে অবস্থান শুক্রের। দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। মাসের শেষ সপ্তাহে বৃহস্পতির রাশি পরিবর্তন শুভত্ব বৃদ্ধি করবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।

কর্কট রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতি শনির নিজক্ষেত্রে শুভ অবস্থান শুভত্ব দান করবে দাম্পত্য সুখের ক্ষেত্রে। বৃহস্পতির সহাবস্থান শুভত্ব বৃদ্ধি করবে। প্রেমপ্রীতির ক্ষেত্র খুব শুভ নয়।

সিংহ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ। মাসের শেষ সপ্তাহে বৃহস্পতির রাশি পরিবর্তন দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি করবে। শুভ ফল প্রাপ্ত হবে প্রেমপ্রীতির ক্ষেত্রেও।

কন্যা রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতি গ্রহ বৃহস্পতির নীচস্ত অবস্থান। ক্ষেত্রের সঙ্গে দৃষ্টি সম্পর্ক কেতুর। দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেমপ্রীতির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

তুলা রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতি মঙ্গলের নিজক্ষেত্রে দৃষ্টি দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল দান করবে। মাসের দ্বিতীয় অর্ধে রবির রাশি পরিবর্তন দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি করবে। শুভ প্রেম প্রীতির ক্ষেত্র।

বৃশ্চিক রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতি গ্রহ শুক্র। ক্ষেত্রে অবস্থান করছে রাহু। দৃষ্টি সম্পর্ক বৃহস্পতির সঙ্গে। দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। প্রেমপ্রীতির ক্ষেত্রে খুব শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।

ধনু রাশির দাম্পত্য সুখের অধিপতি গ্রহ বুধ। দাম্পত্য সুখের ক্ষেত্রের সঙ্গে দৃষ্টি সম্পর্ক শুক্রের। শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য সুখের ক্ষেত্রে। শুভ প্রেমপ্রীতির ক্ষেত্রেও।

মকর রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রের সঙ্গে দৃষ্টি সম্পর্ক বৃহস্পতি এবং শনির। মাসের অধিকাংশ সময় দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হলেও মাসের শেষ সপ্তাহে ফলের পরিবর্তন হবে।

কুম্ভ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতি গ্রহ রবি। রবির নীচস্ত অবস্থান দাম্পত্য সুখের ক্ষেত্রে খুব শুভ ফল দান করবে না। মাসের দ্বিতীয় অর্ধে রাশি পরিবর্তনের পর ক্রমশ শুভত্ব বৃদ্ধি পাবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হবে।

মীন রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতি গ্রহ বুধ। ক্ষেত্রের সঙ্গে দৃষ্টি সম্পর্ক বৃহস্পতি এবং রাহুর। দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। মাসের শেষ সপ্তাহে ফলের পরিবর্তন হবে। শুভ প্রেমপ্রীতির ক্ষেত্র।

Birth Chart
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy