Advertisement
E-Paper

কর্কট রাশির জাতক-জাতিকাদের কেমন কাটবে ২০২০ সাল

কর্কট রাশির জাতক-জাতিকাদের ২০২০ সাল অত্যন্ত ভাল কাটবে বলে মনে করা হচ্ছে। শুভ যোগাযোগ তথা নানা কাজে শুভ ফল পাওয়ার আশা রাখতে পারেন এ বছরে।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯ ০০:০৫

• কর্কট রাশির জাতক-জাতিকাদের ২০২০ সাল অত্যন্ত ভাল কাটবে বলে মনে করা হচ্ছে। শুভ যোগাযোগ তথা নানা কাজে শুভ ফল পাওয়ার আশা রাখতে পারেন এ বছরে।

• যাঁরা অনেক দিন ধরে আর্থিক সমস্যা ভোগ করছিলেন, তাঁদের জন্য এই নতুন বছরটা খুবই ভাল প্রমাণিত হবে। সমস্ত আর্থিক কষ্টের লাঘব হবে এবং আয় বৃদ্ধি হতেও দেখা যাবে।

• কর্মে পদোন্নতি এবং নতুন কর্মের যোগ তৈরি হবে এ বছর। দীর্ঘ দিন ধরে যাঁরা চাকরির অপেক্ষা করছেন, তাঁরাও এ বছর চাকরির আশা রাখতে পারেন। সরকারি কর্মচারীদের বিশেষ শুভ ফল প্রাপ্তি হবে। কর্কট রাশির মানুষরা যদি এ বছর কর্মের প্রতি একটু বেশি এনার্জি ব্যয় করেন, তা হলে ২০২০ সাল আপনাদের জন্য গোল্ডেন ইয়ার হতে চলেছে। ব্যবসার জন্যও এই বছরটি খুব উপযুক্ত।

আরও পড়ুন: রাশি অনুযায়ী জেনে নিন আপনার মানসিক শান্তি পাওয়ার উপায় কোনটি

• দীর্ঘ দিন ধরে যাঁরা অসুস্থ রয়েছেন, তাঁরা সম্পূর্ণ ভাবে সুস্থতার দিকে এগোবেন এ বছর। তবে যাঁরা সুস্থ, তাঁরা বিশেষ ভাবে শরীরের খেয়াল রাখুন। একটু হলেও শরীরে অলসতা আসতে পারে।

• নতুন বছর অর্থাৎ ২০২০ সাল কর্কট রাশির বিবাহের জন্যও খুব শুভ। যাঁরা নতুন সম্বন্ধ করতে চাইছেন, বা নতুন জীবনে প্রবেশ করতে চাইছেন, অথবা যাঁরা বিবাহের জন্য যোগাযোগ করছেন, তাঁদের সকলের ইচ্ছা পূরণ হবে এই নতুন বছরে।

• নতুন গৃহ যোগ খুব ভাল হবে কর্কট রাশির। যাঁরা বাসস্থান বদলাতে চাইছেন বা নতুন ফ্ল্যাট, বাড়ি বা জমি কিনতে চাইছেন, তাঁরা এই বছরেই স্বপ্ন পূরণ করতে পারবেন।

Cancer Birth Chart
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy