Advertisement
E-Paper

মকর রাশির জাতক-জাতিকাদের কেমন কাটবে ২০২০ সাল

মকর রাশির জাতক-জাতিকারা ২০২০ সালে কিছু ভাল, কিছু মন্দ মিশ্রিত ফল পাবেন। তবে কিছু দিক থেকে খারাপ থাকবে। অর্থনৈতিক স্থিরতা থাকবে এ বছর মকর রাশির মানুষদের। অর্থের দিকে খুব একটা সমস্যা আসবে না, সঞ্চয় হবে বেশ খানিকটা। যদি বুঝে খরচ করা হয়, তা হলে আর্থিক দিক ভাল থাকবে।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ ০০:০৫

মকর রাশির জাতক-জাতিকারা ২০২০ সালে কিছু ভাল, কিছু মন্দ মিশ্রিত ফল পাবেন। তবে কিছু দিক থেকে খারাপ থাকবে। অর্থনৈতিক স্থিরতা থাকবে এ বছর মকর রাশির মানুষদের। অর্থের দিকে খুব একটা সমস্যা আসবে না, সঞ্চয় হবে বেশ খানিকটা। যদি বুঝে খরচ করা হয়, তা হলে আর্থিক দিক ভাল থাকবে।

সব থেকে শুভ কাটবে বিবাহিত জীবন। যাঁরা অনেক দিন ধরে সাংসারিক বা নিজেদের মধ্যে নানা সমস্যায় জর্জরিত ছিলেন, তাঁদের প্রায় সকল সমস্যা কেটে যাবে। প্রেমের দিক হবে মজবুত। নিজের পরিবারকে একসঙ্গে খুব ভাল ভাবে বা খুব শান্তিতে নিয়ে চলতে পারবেন। এ বছর কর্মের দিকটা খুবই ভাল থাকবে। যাঁরা খুব বড় পদে কাজ করেন, তাঁদের জন্য বছরটা খুবই কার্যকর। বিদেশে যাঁরা কর্মরত রয়েছেন, তাঁদেরও এ বছরটা শুভ। যাঁরা দূরে কোথাও কাজে বা ভ্রমণে যাওয়ার আশা করছেন, তাঁদেরও সাফল্য আসবে।

আরও পড়ুন: সিংহ রাশির জাতক-জাতিকাদের কেমন কাটবে ২০২০ সাল

সম্পত্তিগত যদি কোনও সমস্যা থাকে, তা হলে এবছর মিটে যাওয়ার আশা রাখতে পারেন। মামলা সংক্রান্ত সমস্যাও মিটে যাবে এ বছর। যাঁরা বহু দিন ধরে সন্তানের জন্য অপেক্ষা করে রয়েছেন, তাঁদের জন্যও এ বছর শুভ কিছু হতে পারে। নিজের সন্তানদের থেকেও ভাল কোনও খবর পেতে পারেন। বন্ধু যোগ শুভ।

তবে অবশ্যই একটা বিষয় বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে যে, সাড়ে সাতি চলার দরুন সব কাজ খুব মনোযোগ দিয়ে করতে হবে। যে কোনও গুরুতর সিদ্ধান্ত নেওয়ার আগে ভাল ভাবে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে।

Birth Chart Capricorn
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy