বর্তমান সময়ে সোনা অগ্নিমূল্য। এমনকি শুধু হলুদ ধাতুই নয়, মধ্যবিত্তের প্রায় নাগালের বাইরে চলে গেছে রুপোও। বাড়ির পুরনো গয়না তাই সযত্নে সামলে রাখছেন সকলেই। শুধু তো অর্থমূল্য নয়, পুরনো গয়নার সঙ্গে জড়িয়ে থাকে স্মৃতিও। তার পরেও অনেক সময় ভুল হয়ে যায়। হারিয়ে যায় মূল্যবান বস্তু। এর ফলে শুধু যে আর্থিক ক্ষতি হয়, তাই-ই নয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই কারণে সংসারে অমঙ্গলও হয়। তবে এর প্রতিকারও জানিয়েছেন জ্যোতিষবিদেরা। জেনে নিন সেই উপায়গুলি—
আরও পড়ুন:
- দূর্বাঘাস: সকালে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরে দূর্বা তুলে আনুন। এর পর ইষ্টদেবতাকে স্মরণ করে সেগুলিতে গিঁট দিন। প্রার্থনা করুন যেন খুব শীঘ্রই হারানো জিনিস ফিরে পান। এই প্রক্রিয়ায় ফল হবে বলে বিশ্বাস।
- সাদা রুমালে মুদ্রা: নতুন রুমাল ব্যবহার করারই পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদেরা। একান্তই না পারলে একটি পরিষ্কার করে ধোয়া রুমাল নিন। এর পর একটি মুদ্রা মা লক্ষ্মীর পায়ে ছুঁইয়ে রুমালটির ঠিক মাঝখানে রাখুন। সব শেষে রুমালটির চার কোণে গিঁট দিয়ে গয়নাটি ফেরত পাওয়ার জন্য প্রার্থনা করুন। এতেও ফল পাওয়া যায় বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
- নারকেল: বাড়ির গাছের নারকেল হলে খুবই ভাল। না হলে বাজার থেকে একদরে দু’টি নারকেল কেনার কথা জানাচ্ছেন শাস্ত্রবিদেরা। এর পর সেটি কোনও দুর্গামন্দিরে গিয়ে মায়ের পায়ে নিবেদন করুন। এই ভাবে দ্রুত হারানো বস্তু ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে।