১৫ ফেব্রুয়ারি ২০২৬, মহাশিবরাত্রি। বহু শিবের ভক্তই এই দিন উপোস রেখে শিবের উপাসনা করেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, শিবরাত্রি পালনে মনের মতো স্বামী পাওয়া যায়। এর নেপথ্যে বিশেষ কারণ রয়েছে। হিন্দু শাস্ত্র অনুসারে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর বিয়ের দিন এই শিবরাত্রি। সেই কারণেই এমনটা মনে করা হয়। তবে কেবল মহিলারাই যে শিবরাত্রি পালন করতে পারেন তেমনটা নয়। ছেলে-মেয়ে নির্বিশেষে শিবরাত্রি পালন করা যেতে পারে। পছন্দের মানুষের মন পাওয়ার লক্ষ্যে শিবরাত্রির ব্রত পালনের দিন বিশেষ কিছু নিয়ম পালন করলে উপকার পাওয়া যায়। সম্পর্কের সমস্যাও মিটে যায়। কোন উপায়গুলি পালন করতে হবে, জেনে নিন।
আরও পড়ুন:
উপায়:
- লাল রঙের পোশাক পরে শিবরাত্রির ব্রত পালন করতে পারলে খুব ভাল হয়।
- যে হেতু শিবরাত্রি শিব ও পার্বতী, উভয়েরই বিয়ের তিথি, এই দিন তাই শিবের উপাসনা করার সঙ্গে পার্বতীরও পুজো করতে হবে। যাঁরা পছন্দের মানুষের মন পেতে চাইছেন, তাঁরা এই দিন পার্বতীর উদ্দেশ্যে লাল চুড়ি, লাল ওড়না, লাল শাড়ি ও লাল ফুল অর্পণ করুন।
আরও পড়ুন:
- চার প্রহরে শিবের মাথায় জল ঢালুন। এরই সঙ্গে নিজের সমস্ত ভুল স্বীকার করে নিয়ে শিবের কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং মাতা পার্বতীর কাছে মনের মানুষের প্রতি আপনার ভালবাসার কথা জানিয়ে তাঁকে পাওয়ার আশা জানান।
- যাঁরা সম্পর্কে রয়েছেন, তাঁরা সম্পর্কের বন্ধন দৃঢ় করতে সঙ্গীকে নিয়ে শিবরাত্রির দিন শিব-পার্বতীর মন্দিরে যান। একসঙ্গে তাঁদের পুজো দিন। হাতে একটি লাল রঙের সুতো নিয়ে সাত বার শিব-পার্বতীকে প্রদক্ষিণ করুন। তার পর সেই সুতো মন্দিরে কোনও জায়গায় বা গাছে বেঁধে দিন ও মনোস্কামনা জানান।