Advertisement
E-Paper

অক্ষয় তৃতীয়ায় তৈরি হবে পাঁচ ‘অক্ষয় যোগ’, রাজযোগে বদলাবে পাঁচ রাশির জীবন, টাকার সাগরে ভাসবেন কারা?

১৪৩৩ সালের অক্ষয় তৃতীয়ায় তৈরি হতে চলেছে পাঁচটি বিশেষ যোগ। পঞ্চমহাপুরুষ যোগের পাশাপাশি বেশ কয়েকটি রাজযোগের মিলনের কথা জানিয়েছে জ্যোতিষশাস্ত্রবিদেরা। এই নির্দিষ্ট যোগের সুফল লাভ করবেন রাশিচক্রের মোট পাঁচটি রাশি।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৬:৪৭

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

হিন্দুশাস্ত্রমতে অত্যন্ত শুভফলদায়ী এবং গুরুত্বপূর্ণ একটি তিথি হল অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি শুভ অক্ষয় তৃতীয়া হিসাবে পালিত হয়। বিশেষ এই দিনটির মাহাত্ম্য হল যে শুভ কাজই শুরু করা হোক না কেন তা অক্ষয় হয়ে থাকে। জ্যোতিষীদের মতে এই বছরের অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি প্রভাবশালী হতে চলেছে চলতি বছরের অক্ষয় তৃতীয়া।

১৪৩৩ সালের অক্ষয় তৃতীয়ায় তৈরি হতে চলেছে পাঁচটি বিশেষ যোগ। পঞ্চমহাপুরুষ যোগের পাশাপাশি বেশ কয়েকটি রাজযোগের মিলনের কথা জানিয়েছে জ্যোতিষশাস্ত্রবিদেরা। এই নির্দিষ্ট যোগের সুফল লাভ করবেন রাশিচক্রের মোট পাঁচটি রাশি। ২০২৬ সালের গ্রহাবস্থান নতুন কিছু সূচনার জন্য শুভ বলে মনে করছেন জ্যোতিষীরা। সেই পাঁচটি বিশেষ যোগ হল গজকেশরী যোগ, ত্রিপুষ্কর যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, শশ ও মালব্য যোগ এবং রবি যোগ।

গজকেশরী যোগ অর্থাৎ বৃহস্পতি ও চন্দ্রের সংযোগের কারণে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। ত্রিপুষ্কর যোগে বিনিয়োগ করলে সেটি তিন গুণ ফল দান করে। সর্বার্থ সিদ্ধি যোগের সময় যদি কোনও কাজের সূচনা করা হয় তবে প্রতিটিই সফলতার মুখ দেখে। শশ যোগ ও মালব্য যোগের ফলে শনি ও শুক্র শক্তিশালী অবস্থানে আসে। ফলে কর্মজীবনে সফলতা বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে। সম্মান ও স্বাস্থ্য লাভের জন্য রবি যোগ সর্বোত্তম বলে মনে করা হয়।

Advertisement

এই পাঁচটি যোগের সুফল বর্ষিত হবে বিশেষ পাঁচটি রাশির জাতকদের উপরে। তাঁদের আত্মবিশ্বাস বহু গুণ বেড়ে যাবে। দীর্ঘ দিনের অধরা স্বপ্ন পূর্ণ হবে। এই বছর অক্ষয় তৃতীয়ায় গ্রহের গোচর মেষ, বৃষ, সিংহ, বৃশ্চিক এবং কুম্ভ রাশির জন্য সম্পদের নতুন নতুন সুযোগ খুলে যাবে। যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত তাঁদের বড়সড় বিনিয়োগ করার জন্য অনুকূল সময়। আর্থিক উন্নতির নিরিখে সবচেয়ে বেশি লাভবান হতে পারেন এই পাঁচ রাশির জাতক-জাতিকারা।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy