Advertisement
E-Paper

মেষে বসেই যমের নক্ষত্রে ঢুকবে সূর্য, পরিবর্তনের হাওয়া বইবে তিন রাশির জীবনে! ভাল না খারাপ, কী হতে চলেছে?

অন্যান্য গ্রহের মতোই সূর্যও নির্দিষ্ট সময় অন্তর নক্ষত্র এবং রাশি পরিবর্তন করে। বর্তমানে সূর্য মেষ রাশিতে রয়েছে। এপ্রিলের শেষ দিকে সে নক্ষত্র পরিবর্তন করবে।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৬:২৭
sun

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জ্যোর্তিবিজ্ঞান অনুযায়ী সূর্য একটি তারা হলেও, জ্যোতিশাস্ত্রে সূর্যকে গ্রহ রূপে গণ্য করা হয়। কারণ, বাকি গ্রহদের মতোই সূর্যও জন্মছকে নানা পরিবর্তন আনে। কোষ্ঠীতে সূর্য উচ্চস্থ থাকলে যেমন নানা ভাল ফলপ্রাপ্তি হয়, তেমনই দুর্বল সূর্য মানুষের বিভিন্ন দুঃখের কারণ হয়। বিশেষ করে কর্মক্ষেত্রে এর প্রভাবে সমস্যার সম্মুখীন হতে হয়। অন্যান্য গ্রহের মতোই সূর্যও নির্দিষ্ট সময় অন্তর নক্ষত্র এবং রাশি পরিবর্তন করে। বর্তমানে সূর্য মেষ রাশিতে রয়েছে। এপ্রিলের শেষ দিকে সে নক্ষত্র পরিবর্তন করবে। এপ্রিলের ২৮ তারিখ অশ্বিনি নক্ষত্র থেকে ভরনী নক্ষত্রে প্রবেশ করবে সূর্য। এর ফলে তিন রাশির জীবনে নানা পরিবর্তন দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে। তালিকায় কারা রয়েছে, দেখে নিন।

কোন তিন রাশির জীবনে সূর্য নক্ষত্র পরিবর্তন করার ফলে পরিবর্তন দেখা যাবে?

সিংহ: সূর্য নক্ষত্র পরিবর্তন করার ফলে সিংহ জাতক-জাতিকাদের জীবনে ভাল পরিবর্তন দেখা দেবে। কাজের জায়গায় ঊর্ধ্বতনেরা আপনার উপর বেশি ভরসা করবেন। যার প্রভাবে পেশাজীবনে পরিবর্তন দেখা দেবে যা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। বিনিয়োগ থেকে ভাল মুনাফা পাবেন। এর ফলে আর্থিক ক্ষেত্র শক্তিশালী হবে। সিংহ জাতক-জাতিকাদের বাবার সম্পত্তি লাভেরও সম্ভাবনা দেখা যাচ্ছে।

কন্যা: কন্যা জাতক-জাতিকাদের জীবনে সব ভাল পরিবর্তন দেখা যাবে না। কিছু বদল আপনার মানসিক চাপ বৃদ্ধির কারণ হয়ে উঠতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পাবে। এর ফলে ব্যক্তিগত জীবনে সময় দিতে পারবেন না। শরীরের দিকে খেয়ার রাখা জরুরি। শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারেন। সতর্ক থাকা জরুরি। কন্যা জাতক-জাতিকাদের অর্থ সংক্রান্ত বিষয়ে কোনও চাপ সৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে না। সে দিক দিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন।

বৃশ্চিক: সূর্যের নক্ষত্র পরিবর্তন বৃশ্চিক জাতক-জাতিকাদের জীবনেও নানা রকমের বদল নিয়ে আসবে। সাংসারিক ক্ষেত্রে অশান্তি কেটে যাবে। সুখ বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রেও সুখকর সময় কাটবে। জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে বৃশ্চিক জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধির আশঙ্কা দেখা যাচ্ছে। এর ফলে আপনি পেশাজীবনে এগিয়ে যেতে পারলেও, অতিরিক্ত কাজের চাপের ফলে শরীরের উপর প্রভাব পড়তে পারে। স্বাস্থ্য বিষয়ে সচেতন হওয়া জরুরি।

Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy