Advertisement
E-Paper

শিবরাত্রিতে কী দিয়ে শিবের অভিষেক করবেন ভাবছেন? অর্ঘ্য বাছুন রাশি মেনে, উন্নতি কেউ আটকাতে পারবে না

মহাদেবের আশীর্বাদ যদি আমাদের উপর থাকে, তা হলে আমাদের ভাগ্যের চাকা ঘুরতে খুব বেশি সময় লাগে না। জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়, মহাদেবকে রাশি অনুযায়ী যদি আমরা কিছু দ্রব্য অর্পণ করি, তা হলে মহাদেব খুবই প্রসন্ন হন।

শ্রীমতী আপালা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৪৭
shivratri

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

১৫ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার শিবরাত্রি। পুরাণমতে, বিশেষ এই দিনে শিব-পার্বতীর বিয়ে হয়েছিল। এই দিন শিবের উপাসনায় সুফল লাভ করা যায়। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ যদি আমাদের উপর থাকে, তা হলে আমাদের ভাগ্যের চাকা ঘুরতে খুব বেশি সময় লাগে না। জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়, মহাদেবকে রাশি অনুযায়ী যদি আমরা কিছু দ্রব্য অর্পণ করি, তা হলে মহাদেব খুবই প্রসন্ন হন। নানা দিক থেকে উন্নতি লাভ করা যায়।

রাশি অনুযায়ী মহাদেবকে কে কী অর্পণ করবেন?

মেষ– মেষ রাশির জাতক-জাতিকারা মহাদেবের নৈবেদ্যে মধু অবশ্যই রাখুন। এ ছাড়া শিবলিঙ্গে আখের রস ঢালতে হবে।

বৃষ– মহাদেবকে ক্ষীরের তৈরি জিনিস নৈবেদ্য হিসাবে অর্পণ করলে এবং শিবলিঙ্গে কাঁচা দুধ ঢাললে বৃষ জাতক-জাতিকারা খুব ভাল ফল পাবেন।

মিথুন– মিথুন রাশির জাতক-জাতিকারা গঙ্গাজলে বেলপাতা দিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন।

কর্কট– মহাদেবকে ছানার তৈরি সাদা রঙের মিষ্টি অর্পণ করলে কর্কট জাতক-জাতিকাদের ফলপ্রাপ্তি হবে। এর সঙ্গে শিবলিঙ্গ অভিষেক করার সময় তাতে একটা বড় আকৃতির এলাচ অবশ্যই দিন।

সিংহ– সিংহ রাশির ব্যক্তিরা শিবের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। এর সঙ্গে শিবলিঙ্গে গুড় মেশানো জল অর্পণ করুন এবং গরিব-দুঃখীদের গম দান করুন।

কন্যা– শিবের কৃপা লাভের উদ্দেশ্যে কন্যা জাতক-জাতিকারা দুধে সিদ্ধি পাতা মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন।

তুলা– তুলা রাশির জাতক-জাতিকারা মহাদেবকে গুড় ও বাতাসা নৈবেদ্য হিসাবে নিবেদন করুন। এ ছাড়া গরিবদের চিনি দান করুন।

বৃশ্চিক– এই রাশির জাতক-জাতিকারা গঙ্গাজলে কেশর মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন এবং কোনও পুরোহিতকে খেজুর, কাজু, কিশমিশ, পেস্তা দান করুন।

ধনু– মহাদেবের আশীর্বাদ পেতে ধনু রাশির জাতক-জাতিকারা শিবলিঙ্গে গঙ্গাজলে চন্দন মিশিয়ে নিবেদন করতে পারেন। এর সঙ্গে কেশরের মিষ্টি কোনও পুরোহিতকে দান করতে হবে।

মকর– মকর রাশির জাতক-জাতিকারা গঙ্গাজলে কালো তিল এবং গোলাপ জল মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন। এ ছাড়া কোনও মন্দিরে কাজুবাদাম দান করতে পারেন।

কুম্ভ– এই রাশির জাতক-জাতিকাদের শিবলিঙ্গে নীল রঙের ফুল অর্পণ করতে হবে। কাজুবরফি, অন্যান্য মিষ্টি এবং চকোলেট নৈবেদ্য হিসাবে দিয়ে তা বাচ্চাদের মধ্যে বিলিয়ে দিন।

মীন– মীন রাশির জাতক-জাতিকাদের মহাদেবকে হলুদ ফুলের মালা অর্পণ করতে হবে এবং গরিবদের ভাত জাতীয় কিছু খাবার দান করতে হবে।

Maha Shivratri Shivratri Astrology Astrological Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy