Advertisement
E-Paper

একে অপরের থেকে আলাদা করা যায় না, কাজ করে চুম্বকীয় আকর্ষণ! আট জন্মসংখ্যার জুটিরা বাস্তবের ‘রাধা-কৃষ্ণ’

কিছু রাশির সঙ্গে অন্যান্য রাশির সম্পর্কের অনুপাত যেমন ভিন্ন হয়, তেমনই ভিন্ন জন্মসংখ্যার ব্যক্তিদের সঙ্গে বিভিন্ন জন্মসংখ্যার জাতক-জাতিকাদের সম্পর্কের সমীকরণ হয় আলাদা। নির্দিষ্ট কিছু জন্মসংখ্যার মানুষদের সঙ্গে ভিন্ন কিছু জন্মসংখ্যার প্রেম করে বিয়ে হলে সম্পর্কে মাধুর্যের অভাব কখনও দেখা দেয় না।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪১
love horoscope

—প্রতীকী ছবি।

শহর জুড়ে এখন প্রেমের মরসুম। কারণ, ভালবাসার সপ্তাহ চলছে। সকলের মনেই বর্তমানে প্রেম-প্রেম ভাব। যাঁরা সিঙ্গল, তাঁরা পছন্দের মানুষকে প্রেমের প্রস্তাব দেওয়া উচিত হবে কি না ভাবছেন। আর যাঁরা সম্পর্কে রয়েছেন, তাঁদের এখন ভরা বসন্ত। ভালবাসা উদ্‌যাপনের দিনগুলির কোন দিন সঙ্গীর সঙ্গে কী করা যায় সেই পরিকল্পনায় ব্যস্ত। এই প্রেমের সপ্তাহে বহু যুগলের মনেই সম্পর্ক পরিণতি পাবে কি না সেই প্রশ্ন উঁকি মারে। প্রেম দিবসে বহু মানুষই সঙ্গীকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করে থাকেন। তবে সব ভালবাসা সব সময় বিয়ে পর্যন্ত গড়ায় না। কিংবা বিয়ে হলেও সংসার যে সুখেরই হবে এমন কোনও নিশ্চয়তা নেই। এ ক্ষেত্রে আমাদের জন্মছকের প্রবল ভূমিকা থাকে।

কিছু রাশির সঙ্গে অন্যান্য রাশির সম্পর্কের অনুপাত যেমন ভিন্ন হয়, তেমনই ভিন্ন জন্মসংখ্যার ব্যক্তিদের সঙ্গে বিভিন্ন জন্মসংখ্যার জাতক-জাতিকাদের সম্পর্কের সমীকরণ হয় আলাদা। সেই অনুযায়ী বিচার করে দেখা যাচ্ছে, নির্দিষ্ট কিছু জন্মসংখ্যার মানুষদের সঙ্গে ভিন্ন কিছু জন্মসংখ্যার প্রেম করে বিয়ে হলে সম্পর্কে মাধুর্যের অভাব কখনও দেখা দেয় না। সংসার অত্যন্ত সুখের হয়।

কোন জন্মসংখ্যার সঙ্গে কোন জন্মসংখ্যার প্রেম করে বিয়ে হলে দাম্পত্যজীবন সুখের হয়?

১ এবং ৫: এই দুই জন্মসংখ্যার জাতক-জাতিকার মধ্যে বোঝাপড়া খুব ভাল হয়। এঁরা দু’জনেই রোমাঞ্চপ্রেমী হন। নতুন নতুন জিনিস চর্চা করতে ভালবাসেন। ফলত এঁরা একে অপরের সঙ্গে কখনও একঘেয়ে বোধ করেন না। বার বার নতুন করে একে অন্যের প্রেমে পড়েন। ১ এবং ৫ জন্মসংখ্যার জাতক-জাতিকার সম্পর্কের বন্ধন এতটাই দৃঢ় হয় যে তা শত্রুর মনে ঈর্ষার জন্ম দেয়। শত চেষ্টা করেও এঁদের আলদা করা যায় না। এঁদের সম্পর্কে ভালবাসা সর্বদা জীবিত থাকে।

২ এবং ৬: ২ এবং ৬ জন্মসংখ্যার জাতক-জাতিকারা যেন একে অপরের জন্যই তৈরি। এঁরা একে অপরের মনের কথা বোঝেন। কেউ কখনও একটু বেশি আবেগতাড়িত হয়ে পড়লে অপর জন তাঁকে কথা শোনান না, উল্টে তাঁর অনুভূতিগুলি বোঝার চেষ্টা করেন। এঁরা একে অপরের উপস্থিতিতে নিজেদের সুখ খুঁজে পান। অপর জন মনের কথা মুখে আনার আগেই অন্য জন বুঝে যান। সম্পর্কে এঁরা কাউকে কষ্ট দিয়ে কোনও কাজ করেন না। ২ ও ৬ জন্মসংখ্যার ব্যক্তিরা জীবনের শেষ দিন পর্যন্ত একে অপরকে ভালবেসে যান।

৩ এবং ৯: কোনও ৩ জন্মসংখ্যার ব্যক্তি যদি এক বার ৯ জন্মসংখ্যার ব্যক্তির প্রেমে পড়েন, তা হলে তাঁদের আর আলাদা করা যায় না। এঁদের মনের মিল খুব ভাল হয়। সম্পর্কে যে কোনও সিদ্ধান্ত এঁরা একে অপরের সঙ্গে আলোচনা করে নিতে পছন্দ করেন। সেই কারণে এঁদের মধ্যে কখনও বিশেষ অশান্তি হতে দেখা যায় না। এঁরা একে অপরকে খুব ভাল বোঝেন। সেই কারণে সম্পর্কে ভালবাসার কখনও অভাব হয় না।

৪ এবং ৮: ৪ এবং ৮ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের বিবাহিত জীবন দীর্ঘায়িত হয়। এঁরা সম্পর্কে খুব ভাল থাকেন। ছোটখাটো ঝগড়া যে হয় না তা নয়, তবে সেটি কখনও বড় আকার ধারণ করে না। যে কোনও সমস্যা এঁরা নিজেদের মধ্যে কথা বলে মিটিয়ে নেন। এঁদের একে অপরের প্রতি সম্মান ও শ্রদ্ধা থাকে। মতের অমিল হলেও, কখনও অন্য জনকে অসম্মান করেন না। ৪ এবং ৮ জন্মসংখ্যার জাতক-জাতিকারা একে অপরের প্রতি খুব যত্নশীল হন।

Numerology Astrology Love Horoscope Astrological Prediction Birth Number
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy