Advertisement
E-Paper

প্রেম দিবসে পছন্দের মানুষকে প্রেমের প্রস্তাব দেবেন? ‘না’ শুনতে না চাইলে সঙ্গে নিয়ে যান শুভ উপহার

প্রেম দিবসে সঙ্গীকে ভুল উপহার দিলে সম্পর্কে সমস্যা সৃষ্টি হতে পারে, তেমনটাই জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। তেমনই কিছু উপহার সামগ্রী রয়েছে যা দিলে ভালবাসা বৃদ্ধি পায়, সম্পর্কের বন্ধন হয় মজবুত।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০২
gift

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

ভ্যালেন্টাইন্স ডে দোরগোড়ায়। ভালবাসার বাদ্যি এখন কমবেশি সকলের মনেই সুর তুলেছে। যাঁরা সম্পর্কে রয়েছেন তাঁদের কাছে সময়টি যেমন আনন্দের, তেমনই যাঁরা সম্পর্কে যাওয়ার কথা ভাবছেন তাঁদের কাছেও এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। বহু জাতক-জাতিকাই ভালবাসার দিনটিকে সাক্ষী রেখে সম্পর্ক শুরু করার কথা ভাবেন। পছন্দের মানুষকে মনের কথা কী ভাবে বলবেন তার জন্য আগে থেকে নানা প্রস্তুতিও নেন। তবে পুরনো সম্পর্কে ভালবাসা টিকিয়ে রাখা হোক বা পছন্দের মানুষের মনে প্রেমের ফুল ফোটানো, উভয় ক্ষেত্রেই উপহারের গুরুত্ব তুলনাহীন। উপহার পেতে প্রায় সবারই ভাল আগে, বিশেষ করে এই সকল ‘স্পেশ্যাল’ দিনে উপহার আদানপ্রদান না করলে দিনটি যেন অসম্পূর্ণই থেকে যায়। কিন্তু ভুল উপহার দিলে সম্পর্কে সমস্যা সৃষ্টি হতে পারে, তেমনটাই জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। তেমনই কিছু উপহার সামগ্রী রয়েছে যা দিলে ভালবাসা বৃদ্ধি পায়, সম্পর্কের বন্ধন হয় মজবুত। শাস্ত্র মেনে সঙ্গীকে কোন উপহার দেওয়া শুভ হবে, জেনে নিন।

ভ্যালেন্টাইন্স ডে-র শুভ উপহারগুলি কী?

রাধা-কৃষ্ণের মূর্তি: হিন্দু ধর্মে রাধা-কৃষ্ণ হলেন প্রেমের প্রতীক। তাঁদের প্রেমের কথা শুনলে প্রায় সকলেই মোহিত হন। প্রেম দিবসে পছন্দের মানুষকে রাধা-কৃষ্ণের মূর্তি উপহার হিসাবে দেওয়া যেতে পারে। এতে সম্পর্কের বন্ধন দৃঢ় হবে। একে অপরের প্রতি প্রেম বৃদ্ধি পাবে।

লাল গোলাপ ও সাদা লিলি: লালা গোলাপ হল ভালবাসার প্রতীক। সাদা লিলি সম্পর্কে শান্তির পরিবেশ বজায় রাখতে সহায়ক। বিশেষ এই দিনে বিশেষ মানুষটিকে লাল গোলাপ ও সাদা লিলির তোড়া বানিয়ে উপহার দেওয়া যেতে পারে। দেখতেও যেমন সুন্দর লাগবে, তেমনই সঙ্গীর মন আনন্দে ভরিয়ে তুলবে।

হার্ট আকারের চকোলেট বাক্স: চকোলেট বিনা প্রেম উদ্‌যাপন প্রায় হয় না বললেই চলে। হার্ট আকারের চকোলেট বাক্স প্রেম দিবসের উপহার হিসাবে বেশ উল্লেখযোগ্য। শাস্ত্রমতে এই উপহার শুভ। তাই সঙ্গীকে একটা চকোলেট বাক্স উপহার দেওয়া যেতে পারে। এর ফলে সম্পর্কের মধুরতা বৃদ্ধি পাবে।

রুপোর গয়না: সঙ্গীর রাশি জানা থাকলে এবং তাঁর রাশি রুপো-বিরোধী না হলে তাঁকে রুপোর গয়না উপহার দিতে পারেন। রুপোর সঙ্গে চাঁদের সম্পর্ক রয়েছে। আর চাঁদ আবেগের কারক গ্রহ। ভালবাসার মানুষকে রুপোর গয়না উপহার দিলে আবেগের বাড়বাড়ন্ত আটকানো যায়। এর ফলে সম্পর্কে অশান্তি কম হয়।

লাল পোশাক: লাল রং ভালবাসার সঙ্গে সম্পর্কিত। সঙ্গীকে লাল রঙের পোশাক বা অন্য যে কোনও জিনিস উপহার দিলে দু’জনেরই ভাল হবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। উভয়ের মধ্যে থাকা বোঝাপড়ার অভাব ঘুচবে। সঙ্গীর সঙ্গে মন খুলে কথা বলতে পারবেন।

সুগন্ধি মোমবাতি: বাজারে এখন সুগন্ধি মোমবাতি বিক্রির চল রমরমিয়ে বেড়েছে। উপহার হিসাবে এটি খুবই ভাল একটি বিকল্প। সুন্দর গন্ধ পজ়িটিভ শক্তির সঞ্চার ঘটাতে সহায়ক। তাই সঙ্গীকে সুগন্ধি মোমবাতি উপহার দিতে পারেন। এর ফলে সঙ্গীর শান্তি বজায় থাকবে। সম্পর্কে সমস্যাও কমবে।

Valentines Day Valentines Day Special Astrology Astrological Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy