জয় জয় দেবী চরাচর সারে কুচযুগশোভিত মুক্তা হারে। বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্ততে।
শ্বেতপদ্মাসনা শ্বেত পুষ্পোশোভিতা দেবী শ্রী শ্রী সরস্বতী বাক্য, বিদ্যাবুদ্ধি, জ্ঞান ও সঙ্গীতের দেবী।
শাস্ত্র মতে মাঘ মাসের শুক্লপঞ্চমী তিথিতে, অভ্রআবীর, আমের মুকুল, যবের শিষ, দোয়াত কলম সহযোগে দেবীর পূজার রীতি। দেবী সরস্বতী দ্বিভূজা অথবা চতুর্ভূজা এবং মরালবাহনা অথবা ময়ূরবাহনা। উত্তর ও দক্ষিণ ভারতে সাধারণত ময়ূরবাহনা চতুর্ভূজা সরস্বতী পূজিত হন। বঙ্গে দ্বিভুজা মরালবাহনা রূপে পূজিত হন। আগামী ১৬ ফেব্রুয়ারী, মঙ্গলবার শ্রী শ্রী সরস্বতী পূজা। দেখে নিন দুই পঞ্জিকা মতে পুজোর সময়সূচি ও নির্ঘণ্ট।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:
পঞ্চমী আরম্ভ–
বাংলা– ৩ ফাল্গুন, সোমবার, ১৪২৭।
ইংরেজ– ১৫ ফেব্রুয়ারি, সোমবার, ২০২১।
রাত– ৩টে ৩৮ মিনিট।
আরও পড়ুন:
পঞ্চমী শেষ–
বাংলা– ৪ ফাল্গুন, মঙ্গলবার ১৪২৭।
ইংরেজি– ১৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার ২০২১।
সময় রাত ৫টা ৪৭ মিনিট।
শ্রী পঞ্চমী শ্রী শ্রী লক্ষ্মী সরস্বতী পূজা। দোয়াত, কলম, বই ও বাদ্যযন্ত্রাদি পূজা।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে–
পঞ্চমী আরম্ভ–
বাংলা– ২ ফাল্গুন, সোমবার, ১৪২৭।
ইংরেজি– ১৫ ফেব্রুয়ারি, সোমবার ২০২১।
সময় রাত– ৩টে ০৮ মিনিট ৫০ সেকেন্ড।
পঞ্চমী শেষ–
বাংলার– ৩ ফাল্গুন মঙ্গলবার, ১৪২৭।
ইংরেজি– ১৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার ২০২১।
সময় রাত– ৪টে ৫৭ মিনিট ৫৬ সেকেন্ড।
শ্রী পঞ্চমী শ্রী শ্রী লক্ষ্মী সরস্বতী পূজা। দোয়াত, কলম, বই ও বাদ্যযন্ত্রাদি পূজা।