Advertisement
E-Paper

Flour: জীবনের নানা সমস্যা থেকে মুক্তি দেবে আটা, কিন্তু কোন উপায়ে

সমস্যাহীন সুখ-শান্তিময় জীবন আমরা সকলেই কামনা করি, কিন্তু জীবদ্দশায় দুঃখ হয়তো কখনও না কখনও আমাদের গ্রাস করেই।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৬ মে ২০২২ ০৮:২২
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

সমস্যাহীন সুখ-শান্তিময় জীবন আমরা সকলেই কামনা করি, কিন্তু জীবদ্দশায় দুঃখ হয়তো কখনও না কখনও আমাদের গ্রাস করেই। এই দুঃখের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য আমরা নানা ভাবে চেষ্টা করি। এ ক্ষেত্রে এমনই কিছু উপায় জ্যোতিষ শাস্ত্রে বর্ণিত রয়েছে, যা ঠিক ভাবে পালন করতে পারলে খুব উপকার পাওয়া যায়। দেখে নেব আটা ব্যবহারের কিছু উপায়।

• আটার মধ্যে সরষের তেল মিশিয়ে বা রুটি তৈরি করার পর অল্প সরষের তেল মাখিয়ে যদি গরুকে খাওয়ানো হয়, তা হলে বৃহস্পতি গ্রহ শুভ অবস্থানে থাকে এবং এর ফলে আর্থিক উন্নতি ভাল হয়। আটার মধ্যে সরষের তেল ছাড়া গুড়, হলুদ এবং ছোলার ডাল মিশিয়ে খাওয়ালেও বৃহস্পতিকে তুষ্ট রাখা যায়।

• কিছুটা ছোলার ডাল, ৭টি তুলসী পাতা এবং জাফরান আটার সঙ্গে মিশিয়ে রুটি তৈরি করে পরিবারের সকল সদস্য যদি খান, তা হলে পারিবারিক শান্তি বজায় থাকে এবং সকলের মধ্যে মিলমিশ ভাল হয়।

• আটার মধ্যে গুড় মিশিয়ে গরুকে খাওয়ালে চাকরি বা ব্যবসায় খুব দ্রুত উন্নতি করা যায়।

• প্রতিদিন সন্ধ্যা বেলা আটা দিয়ে তৈরি প্রদীপ তুলসীতলায় জ্বাললে ঘরের সুখশান্তি বজায় থাকে এবং বাড়িতে বাস্তুদোষ থাকলে তা দূর হয়।

• জীবনের কোনও সমস্যা একেবারে যেতেই চাইছে না? তেমন ক্ষেত্রে আটার সঙ্গে চিনি মিশিয়ে পিঁপড়েদের খাওয়ালে খুব উপকার পাওয়া যায়।

Flour
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy