Advertisement
E-Paper

গোলমরিচ দিয়ে এই সব টোটকা করলে কী সুফল পাওয়া যায়

আমাদের জীবনে নানা ধরনের সমস্যা থাকে। যার ফলে আমাদের জীবন হতাশায় ভরে থাকে। এর হাত থেকে নানা উপায়ে আমরা বেরিয়ে আসতে চাই বা আসার চেষ্টা করি।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২১ মে ২০২২ ০৫:৫৭
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

আমাদের জীবনে নানা ধরনের সমস্যা থাকে। যার ফলে আমাদের জীবন হতাশায় ভরে থাকে। এর হাত থেকে নানা উপায়ে আমরা বেরিয়ে আসতে চাই বা আসার চেষ্টা করি। গোলমরিচ দিয়ে বিশেষ কিছু জ্যোতিষ টোটকা রয়েছে যার মাধ্যমে আমরা জীবনের নানা সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারি।

টোটকা

• বাড়িতে অশান্তি নিয়ে প্রায় সবাই জর্জরিত। এর ফলে জীবনে কোনও কিছুই মনের মতো হয় না। এর জন্য সাতটা গোলমরিচ একটা পাত্রে নিয়ে কর্পুরের সাহায্যে পুড়িয়ে ফেলুন এবং সেই সব জিনিস ঘরের একটা কোণে রেখে দিন। এতে দারুণ ফল পাওয়া যাবে। এই কাজটি বাড়ির সব থেকে বড় সদস্যকে করতে হবে। তবে যদি সম্ভব না হয় বাড়ির অন্য সদস্যরা করলেও হবে।

• বাইরে কোনও জরুরি কাজে যাচ্ছেন? যাওয়ার আগে দরজার সামনে পাঁচ বা সাতটা গোলমরিচ রেখে পায়ে করে ভেঙে দিয়ে চলে যান। তবে অবশ্যই মনে রাখবেন গোলমরিচ ভাঙার পর আর পিছনে ফিরে তাকানো যাবে না।

• যদি জন্মছকে শনি দুর্বল বা খারাপ থাকে তা হলে একটা কালো বা নীল রঙের কাপড়ে আটটা গোলমরিচ নিয়ে তাতে সামান্য সর্ষের তেল মাখিয়ে সন্ধ্যাবেলা শনিদেবের মন্দিরে দিয়ে আসুন।

• বাড়ির কোনও সদস্য হঠাৎ অবাধ্য হয়ে যাচ্ছে, কথা শুনছে না? এ ক্ষেত্রে পাঁচটা গোলমরিচ নিয়ে ছাদে বা বাড়ির উঠোনের মাঝখানে দাঁড়িয়ে পুর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ দিকে চারটে গোলমরিচ আর বাকি যা রয়েছে সেটা ওপর দিকে ছুড়ে দিয়ে মনের কামনা বলুন।

Black Pepper
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy